Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্য সঙ্গীত বাজতেই শুভেন্দুরা গাইতে শুরু করেন 'জন গণ মন', বাজেট অধিবেশনের শুরুতেই সংঘাত

'এটা বিজেপির পার্টি অফিস নয়', ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী

রাজ্য সঙ্গীত বাজতেই শুভেন্দুরা গাইতে শুরু করেন 'জন গণ মন', বাজেট অধিবেশনের শুরুতেই সংঘাত

শেষ আপডেট: 8 February 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের শুরুতেই সংঘাত। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরুর আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বাংলার রাজ্য সঙ্গীত 'বাংলার বায়ু, বাংলার ফল' বাজাতে বলেন। সেই মতো গান বাজতেও শুরু হয়। কিন্তু তার মধ্যেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাকি বিধায়করা 'জন গণ মন' গাইতে শুরু করেন।

গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''জাতীয় সঙ্গীত আমরাও গাই, তবে সবচেয়ে শেষে। এইভাবে জাতীয় সঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে বিজেপি। এই ঘটনার নিন্দা করছি।'' মুখ্যমন্ত্রীর কথার প্রসঙ্গ টেনেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যখন মহারাষ্ট্র বিধানসভায় গেছিলেন তখন দেখেছিলেন, সেখানেও রাজ্য সঙ্গীত দিয়ে অধিবেশন শুরু হয়েছিল আর জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়েছিল।

এরপরও অবশ্য পরিস্থিতি ঠান্ডা হয়নি। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে আবার বিজেপির বিধায়করা হইহট্টগোল শুরু করে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট না পড়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন। বলেন, কোনও কিছু আলোচনা করার থাকলে বাজেট পেশের পর আলোচনা করা যাবে। আর যদি বাজেট পেশে বাধা দেওয়া হয় তাহলে বাজেট পেশ করাই হবে না।  


```