Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: 'ফেভার না, ফেয়ার চাইছি', হিয়ারিং নিয়ে সতর্ক শুভেন্দু, কমিশনকে বিশেষ আর্জি

সিসিটিভি চালু রেখেই হিয়ারিং পর্ব করতে হবে, এই আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, লোকসভা ভোটের মতো সিসিটিভি বা ওয়েবকাস্টিং বন্ধ করতে দেওয়া যাবে না। কমিশনের কন্ট্রোল রুম থেকে যেন সিসিটিভি মনিটর করা হয়।

SIR: 'ফেভার না, ফেয়ার চাইছি', হিয়ারিং নিয়ে সতর্ক শুভেন্দু, কমিশনকে বিশেষ আর্জি

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 December 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সিইও দফতরে (CEO Office) এসে মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বৈঠকে একগুচ্ছ দাবি করার পাশাপাশি পরে সাংবাদিক বৈঠক করেও কমিশনকে (CEO Office) বিশেষ আর্জি জানান তিনি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে হিয়ারিং পর্ব শুরু হবে, তা নিয়েই বিশেষভাবে সতর্ক শুভেন্দু। সেই ইস্যুতেই সিইও অফিসকে বার্তা দিয়েছেন তিনি।

এসআইআর (SIR) নিয়ে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের (TMC Govt) যে মনোভাব রয়েছে তাকে প্রথম থেকেই তুলোধনা করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, আইপ্যাকের (IPAC) সঙ্গে মিলে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম তালিকায় রাখার চেষ্টা করছে তারা, যাতে ভোটব্যাঙ্ক অক্ষত থাকে। তাই খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিং পর্ব (Hearing Phase) আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই কমিশনকে বিশেষ আর্জি শুভেন্দু অধিকারীর।

সিসিটিভি (CCTV) চালু রেখেই হিয়ারিং পর্ব করতে হবে, এই আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, লোকসভা ভোটের (Loksabha Election) মতো সিসিটিভি বা ওয়েবকাস্টিং (Webcasting) বন্ধ করতে দেওয়া যাবে না। কমিশনের কন্ট্রোল রুম থেকে যেন সিসিটিভি মনিটর করা হয়। বিজেপি বিধায়ক বলেন, ''রাজ্য সরকারের অফিসাররাই হিয়ারিং করবেন, তাতে দ্বিমত নেই। কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার (Micro Observer) হিসেবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়।'' তাঁর স্পষ্ট কথা - এটা সব দলের জন্যই প্রযোজ্য। আমরা ফেভার নয়, ফেয়ার চাই।

এদিন সিইও-র সঙ্গে বৈঠকে শুভেন্দু ২৬ থেকে ২৮ নভেম্বর, এই তিনদিনের প্রত্যেকটি এন্ট্রিকে বিশেষ পর্যবেক্ষক এবং কমিশনের টেকনিক্যাল টিম দিয়ে এআই ফটোস্ক্যান (AI Photo Scan) এবং আধুনিক ব্যবস্থার মাধ্যমে অডিট করার দাবি তোলেন। পাশাপাশি এও অভিযোগ করেন, ৫০০০ বিএলও বেনিয়ম করেছেন, এখনও করছেন। দু'মাস পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কমিশনের তরফে।

শুভেন্দুর এও দাবি, ২৯৪টি বিধানসভার মধ্যে অন্তত ২২০টি বিধানসভায় অবৈধ ভোটার রয়েছে। কোথাও ৫০, কোথাও ১০০ বা ১৫০ বলে অভিযোগ তাঁর। এই ইস্যুতে ১৭ হাজার ১১১ বুথের তথ্যও 'প্রমাণ হিসেবে' দেখান তিনি।  

মনোজ আগরওয়ালের কাছে শুভেন্দু অধিকারী বলেন, "অবৈধভাবে সিইও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' যোগ করেন, 'আমরা জেনেছি, সিইও অফিস অন্যত্র স্থানান্তরিত হচ্ছে, সেটা দ্রুত করতে হবে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।'


```