Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সবুজ বাজির কথা বলে শুধু নজর ঘোরানোর চেষ্টা', কল্যাণীর বিস্ফোরণ নিয়ে মন্তব্য শুভেন্দুর

সোশ্যাল মিডিয়ায় ঘটনার সমালোচনা করে কার্যত স্মৃতিচারণ করেছেন বিজেপি বিধায়ক। মনে করিয়েছেন রাজ্য সরকার কবে সবুজ বাজির কারখানার কথা ঘোষণা করেছিল।

'সবুজ বাজির কথা বলে শুধু নজর ঘোরানোর চেষ্টা', কল্যাণীর বিস্ফোরণ নিয়ে মন্তব্য শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 7 February 2025 22:25

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ৪ জনের। ইতিমধ্যে নবান্ন ক্ষতিপূরণের ঘোষণাও করেছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তাঁর মন্তব্য, সরকার শুধু সবুজ বাজির কথা বলে নজর ঘোরানোর জন্য। কিন্তু বারবার এমন ঘটনাই ঘটছে রাজ্যে। 

সোশ্যাল মিডিয়ায় ঘটনার সমালোচনা করে কার্যত স্মৃতিচারণ করেছেন বিজেপি বিধায়ক। মনে করিয়েছেন রাজ্য সরকার কবে সবুজ বাজির কারখানার কথা ঘোষণা করেছিল। শুভেন্দু লিখেছেন, ২০২৩ সালের মে মাসে বজবজের এগরায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পর সবুজ বাজির কারখানা তৈরি হবে বলে ঘোষণা করেছিল রাজ্য। মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেছিলেন। জুন মাসে ঘোষণা করা হয়েছিল, রাজ্যে ১৮টি এমন কারখান তৈরি হবে আর সরকার ৯০ শতাংশ খরচ বহন করবে। 

এরপরই শুভেন্দু কল্যাণীর ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, দেখতে দেখতে এতদিন পর শুক্রবার আবার রাজ্যে বাজি কারখানার বিস্ফোরণ এবং মানুষের মৃত্যু। তাঁর কথায়, ''এতদিনেও কিছু বদলায়নি। আর রাজ্য সরকার বারবার সবুজ বাজি কারখানার কথা বলে নজর ঘোরানোর চেষ্টা করে। কিছুদিন পর আবার সব শান্ত হয়ে যাবে।'' প্রসঙ্গত, নবান্ন এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে। 

শুক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে চার জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন। 


```