Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তৃণমূলের রাজনৈতিক মৃত্যুঘন্টা বাজতে চলেছে', বিজেপি নেতার ওপর হামলায় হুঙ্কার শুভেন্দুর

অভিযোগ, পশ্চিমবঙ্গে আর দশ-এগারো মাস পর হয়তো নির্বাচন। তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখতে চাইছে শাসকদল। 

'তৃণমূলের রাজনৈতিক মৃত্যুঘন্টা বাজতে চলেছে', বিজেপি নেতার ওপর হামলায় হুঙ্কার শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 5 April 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে বিজেপির (Cooch Behar BJP) এক নেতার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই ঘটনায় তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha)। শুভেন্দুর দাবি, উদয়ন গুহর গুন্ডা বাহিনী এই হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে একটি সিসিটিভি ফুটেজও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা। 

শুভেন্দু বলেছেন, ''২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় সরাসরি যুক্ত থাকার জন্য যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল, সেই যুবকই তাঁদের দলের নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে।'' বিজেপি নেতার স্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গে আর দশ-এগারো মাস পর হয়তো নির্বাচন। তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখতে চাইছে শাসকদল। 

তৃণমূল দলের রাজনৈতিক মৃত্যু ঘটতে চলেছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ''পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা মনস্থির করে ফেলেছেন এই অর্বাচীন, তোষণবাজ, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলটাকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক ভাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজলেই, তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে।'' তৃণমূলের 'গুন্ডাদের' বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, এসব করে নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকারকে টিকিয়ে রাখাতে পারবেন না তাঁরা, বদল হবেই।

শুক্রবারই চাকরি বাতিল ইস্যুুতে কোচবিহারে সরকার বিরোধী মিছিল বের করেছিল বিজেপি। সেই নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগ ছিল, যুব মোর্চার মিছিলে হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। পাল্টা শাসক দল তৃণমূলের দাবি ছিল, তাঁরাও মিছিল করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হামলা চালায় বিজেপি। সব মিলিয়ে পরিস্থিতি ব্যারক উত্তপ্ত হয়। তা সামাল দিতে লাঠিচার্জও করেছিল পুলিশ। 


```