Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রোম যখন পুড়ছিল', মমতার নববর্ষের শুভেচ্ছাকে কটাক্ষ করে শুভেন্দু বললেন, 'হাল ফেরাতে হবে'

মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড়... সব জায়গায় ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ হয়েছে। তবে বিক্ষোভের নামে যে ধ্বংসলীলা চলেছে তার চরম প্রতিবাদ করেছে সব পক্ষ।

'রোম যখন পুড়ছিল', মমতার নববর্ষের শুভেচ্ছাকে কটাক্ষ করে শুভেন্দু বললেন, 'হাল ফেরাতে হবে'

শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: নিজের লেখা গানের ভিডিও পোস্ট করে রাজ্যবাসীকে নববর্ষের (Poila Boishakh) শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এই শুভেচ্ছা বার্তাকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, একদিকে যখন বাংলা জ্বলছে, তখন গানে-গানে মুখ্যমন্ত্রীর এই নববর্ষের শুভেচ্ছা মানুষ মেনে নেবে না। কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, রাজ্য ওয়াকফ-অশান্তির যে পরিস্থিতি তারই প্রসঙ্গ টেনেছেন শুভেন্দু। 

মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড়... সব জায়গায় ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ হয়েছে। তবে বিক্ষোভের নামে যে ধ্বংসলীলা চলেছে তার চরম প্রতিবাদ করেছে সব পক্ষ। সেই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের শুভেচ্ছাকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'নাগরিকদের 'শুভনন্দন' জানানোর আগে যে সকল 'বরাহ-নন্দন' দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত!' 

মুখ্যমন্ত্রী নিজের কথা এবং সুর দেওয়া গান পোস্ট করেছেন নববর্ষ উপলক্ষ্যে। শুভেন্দুর খোঁচা, 'রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! আর রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক... তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল।' একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আজকের দিনে 'বাংলা দিবস' পালন করারও বিরোধিতা করেছেন বিজেপি বিধায়ক। 

শুভেন্দু স্পষ্ট জানান, 'পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগের ফলে ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করার সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। তাই ২০ জুনই 'পশ্চিমবঙ্গ দিবস' পালিত হবে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করে তিনি আরও বলেন, 'ইতিহাস মুছে ফেলার আপনার অভিপ্রায় কখনো পূরণ হবে না, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে, কারণ 'পশ্চিম' শব্দটা রক্তাক্ত ইতিহাসের স্মৃতি বহন করে, যা আপনি ভুলিয়ে দিতে চাইছেন।' আসলে মুখ্যমন্ত্রী যে স্পষ্ট করেছেন সেখানে 'বাংলা দিবস' বলে উল্লেখ করা রয়েছে। 

নববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে তমলুকে চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে মা বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রাও করেন শুভেন্দু অধিকারী। নববর্ষের শুভেচ্ছা জানানোর মাধ্যমে রাজ্যবাসীকে তাঁর বার্তা ছিল - 'নতুন বছরে নতুন ভাবনা, বদলাবে বাংলা, বদলাবো আমরা'। এই শোভাযাত্রায় শুভেন্দুর হাতে দেখা যায় একটি 'হালখাতা'ও। তিনি বলেন, রাজ্যের হাল ফেরাতে উদ্যোগী হতে হবে। 


```