Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়াচ্ছে সিইএসসি! অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

শুভেন্দুর অভিযোগ, বিগত কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে কলকাতায়।

চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়াচ্ছে সিইএসসি! অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 26 June 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: কোথাও দ্বিগুণ তো কোথাও তিনগুণ! কলকাতায় বিদ্যুতের বিল বৃদ্ধির বিষয় নিয়ে ক্ষোভ ওগরালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়াচ্ছে সিইএসসি। বুধবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ সিইএসসি-র বিলও দেখান তিনি। 

শুভেন্দুর অভিযোগ, বিগত কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে কলকাতায়। মূলত ভোটের মধ্যে কোথাও দ্বিগুণ বা তিনগুণ হারে বিল বাড়ানো হয়েছে বলে দাবি তাঁর। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, ''রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়ে সিইএসসি বিদ্যুতের বিল বাড়াচ্ছে। ট্যারিফ পরিবর্তন করে এভাবে বিল বাড়ানোয় সাধারণ মানুষের সমস্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।'' মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জীবনে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও আক্রমণ শানিয়েছেন তিনি। 

নির্বাচনী বন্ড নিয়ে যখন দেশ তোলপাড় হয়েছে তখন দেখা গেছিল সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এক সংস্থা থেকে তৃণমূল ৪০০ কোটি টাকার কাছাকাছি চাঁদা পেয়েছিল। বুধবার সেই প্রসঙ্গ টেনেই তৃণমূল সরকারকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ''যে কোম্পানি রাজ্য সরকারকে ৪০০ কোটির চাঁদা দেয়, সে তো জনগণের থেকে ৮০০ কোটি তুলবেই। আর সিইএসসি তো রাজ্যে একচেটিয়া ব্যবসা করে। তাঁদের তো টাকা তোলা ছাড়া উপায় নেই।'' এই প্রেক্ষিতেই রাজ্য সরকারের রেগুলেটরি বডিকে তিনি কার্যত 'ডেডলাইন' দিয়েছেন। শুভেন্দুর স্পষ্ট দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে বাড়তি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

এই এক সপ্তাহের মধ্যে যদি কাজ না হয় তাহলে বড় আন্দোলনের পথে যাবে বিজেপি, এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিদ্যুতের বিল বাড়ার প্রতিবাদে আগামী সপ্তাহেই বিজেপির ৫ সদস্যের প্রতিনিধি দল যাবে সিইএসসির অফিসে। তারপরও প্রত্যাশা মতো কাজ না হলে সিইএসসি অফিস অভিযান করবে বিজেপি। 

প্রসঙ্গত, নির্বাচনী বন্ড নিয়ে যে তথ্য সামনে এসেছিল তাতে জানা গেছিল, তৃণমূলকে বড় অনুদান দিয়েছে  কলকাতার আরপিএসজি গ্রুপ। মোট চারটি শাখা মিলিয়ে তাঁরা অনুদান দিয়েছে ৩৯২ কোটি টাকা। 


```