Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি আপনাকে নেবে না, গত ২ দিনে কী করেছেন ফাঁস করে দেব! কাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

টিকিট পাননি, তাই হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন বলে বুধবার সকালে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভাইকে ত্যাজ্য ঘোষণা করেন মমতা।

বিজেপি আপনাকে নেবে না, গত ২ দিনে কী করেছেন ফাঁস করে দেব! কাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari

শেষ আপডেট: 13 March 2024 22:12

দ্য ওয়াল ব্যুরো: টিকিট পাননি, তাই হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন বলে বুধবার সকালে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভাইকে ত্যাজ্য ঘোষণা করেন মমতা। পরে অবশ্য বাবুন নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান। গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এই দু'দিনে বিজেপির সঙ্গে অনেক কিছু করেছেন বাবুন। কিন্তু বিজেপির দরজা তাঁর জন্য কোনও দিনই খোলা ছিল না, নেই। 

বুধবার রানাঘাটে সভা করেছেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই কার্যত বাবুন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দেন তিনি। একেবারে নাম করে শুভেন্দু বলেন, ''বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দু'দিন কী করেছেন আমি ফাঁস করে দেব। বিজেপি আপনাকে নেবে না। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই পরিবারের কাউকে বিজেপি নেবে না।'' পাশাপাশি বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও একাধিক পদ দখল করে নেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। 

বিজেপি নেতার দাবি, যত স্পোর্টসের জায়গা আছে বাংলায় সব জায়গায় পরিবারের কাউকে না কাউকে পদে বসানো হয়েছে। এমনকী যোগ্য ব্যক্তিদের সরিয়েও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে বাবুন প্রসঙ্গে শুভেন্দুর আরও বড় দাবি, ২০২১ সালে তাঁকে টিকিট দেওয়ার করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষমেষ দেননি। বিরোধী দলনেতার খোঁচা, ''এবারেও টিকিট পাননি বাবুন। ভাগ বাটোয়ারায় কম পড়েছে এখন। তাই এই ধরনের কথা বলা হচ্ছে।''

বুধবার সকালে বাবুন হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ। উত্তরবঙ্গে ভরা সাংবাদিক বৈঠকেই ভাইয়ের সেই আচরণে তীব্র বিরক্তি প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না। ওঁর সঙ্গে আমাদের পরিবারের আর কোনও কোনও যোগ নেই।" এরপরেই ১০ মিনিটের মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বললেন, "দিদি আমার অভিভাবক। দিদির কথা আমি আর্শীবাদ হিসেবে নিচ্ছি।"  একই সঙ্গে বাবুন আরও জানান, নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। 


```