Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমিশনকে ধোঁকা দিতেই আরাবুলকে গ্রেফতার, ভোটের আগে ছেড়ে দেবে: শুভেন্দু

পঞ্চায়েত ভোটের সময়ে আইএসএফ নেতা খুনের অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। তা ছাড়া সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এক নির্মাণসংস্থারও। কিন্তু হঠাৎ আরাবুল গ্রেফতার হওয়ায় অনেকেই বিষ্মিত। 

কমিশনকে ধোঁকা দিতেই আরাবুলকে গ্রেফতার, ভোটের আগে ছেড়ে দেবে: শুভেন্দু

শেষ আপডেট: 8 February 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, খুন ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দাপুটে নেতাকে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এর আগেও একবার গ্রেফতার করা হয়েছিল আরাবুলকে। 

পঞ্চায়েত ভোটের সময়ে আইএসএফ নেতা খুনের অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। তা ছাড়া সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এক নির্মাণসংস্থারও। কিন্তু হঠাৎ আরাবুল গ্রেফতার হওয়ায় অনেকেই বিষ্মিত। 

এ ব্যাপারে এদিন সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় নির্বাচন কমিশনকে ধোঁকা দিতেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। আরাবুলের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। কমিশনের নিয়ম হল, ভোটের আগে সব ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে। তাই আরাবুলকে ধরা হল। অর্থাৎ ওয়ারেন্ট এক্সিকিউট করা হল। এর পর ভোটের আগে ছেড়ে দেওয়া হবে। শুভেন্দুর অভিযোগ, আরাবুলকে দিয়ে লোকসভা ভোটে ভাঙড়ে ফের ভোট লুঠের চেষ্টা করবে শাসক দল।

এর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে একবার তোলাবাজির অভিযোগে আরাবুলকে গ্রেফতার করেছিল বিধাননগর থানার পুলিশ। তখন অবশ্য দল থেকে বহিষ্কৃত ছিলেন আরাবুল। কারণ, ২০১৪ সালে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বের করে দেওয়া হয়েছিল। ভাঙড়ে বহু কুর্কীতির ঘটনায় আরাবুলের নাম বারবার উঠেছে। কলেজের শিক্ষিকাকে জলের জগ ছুড়ে মারা থেকে তোলাবাজি, খুন – বিবিধ অভিযোগ বারবারই উঠেছে। একুশ সালের বিধানসভা ভোটে শাসক দলের প্রার্থীকে হারানোর নেপথ্যেও আরাবুল রয়েছে বলে তৃণমূলের মধ্যেই অভিযোগ ছিল। তবে এবার আরাবুলের কী পরিণতি হয়, এখন সেটাই দেখার।


```