Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অদক্ষ পুলিশ মন্ত্রী', পাথরপ্রতিমার বিস্ফোরণের ঘটনায় মমতাকে দায়ী করলেন শুভেন্দু

ঢোলাহাটের ঘটনাই রাজ্যে প্রথম নয়, বেআইনি বাজি বিস্ফোরণে বাংলার তালিকাটা দীর্ঘ। সেই কথা মনে করিয়ে দিয়ে ঘটনার গোটা দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই চাপালেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিতে ছাড়লেন না সুকান্তও।

'অদক্ষ পুলিশ মন্ত্রী', পাথরপ্রতিমার বিস্ফোরণের ঘটনায় মমতাকে দায়ী করলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 1 April 2025 09:32

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট (Patharpratima News) থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima Blast) বণিক পরিবারের আট সদস্যের। যাঁদের মধ্যে রয়েছে দু'জন সদ্যজাত-সহ চার শিশুও।

ঢোলাহাটের ঘটনাই রাজ্যে প্রথম নয়, বেআইনি বাজি বিস্ফোরণে বাংলার তালিকাটা দীর্ঘ। সেই কথা মনে করিয়ে দিয়ে ঘটনার গোটা দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরই চাপালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, "২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, এগরা, বজবজ, কল্যাণী... তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। রাজ্যের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে? আগামী কালই সম্ভবত নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। মানুষ আজকের এই ঘটনাটি ভুলে যাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। বাংলায় কেন বারে বারে এই একই ধরণের ঘটনা ঘটছে তার কোনও জবাব নেই পুলিশ প্রশাসনের কাছে।  বারে বারে একই ঘটনার জন্য 'অদক্ষ পুলিশ মন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

অন্যদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে দুষে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এটা কি আসলেই কেবল একটি আতশবাজি কারখানা? নাকি আরও একটি নাকি তৃণমূল সমর্থিত বোমা তৈরির আস্তানা? পুলিশ কেন নীরব? মমতা সরকারের 'চটি চাটারা' কেন সত্য লুকানোর চেষ্টা করছে? তৃণমূল সরকারের মদতে কেন অবৈধ বোমা কারখানাগুলির এত রমরমা?"

তিনি আরও লেখেন, "একদিকে,  তুষ্টির রাজনীতি এবং অবৈধ অনুপ্রবেশ ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে, বাংলা অবৈধ অস্ত্র ও বিস্ফোরকে ভরে যাচ্ছে, সবই শাসক দলের আশ্রয়ে। এই "মৃত্যুর খেলা" অবশ্যই শেষ হতে হবে! বাংলার সন্ত্রাস ও রক্তপাত নয়, আইনের শাসন ফেরাতে হবে। মমতা ব্যানার্জি আর কতদিন সাধারণ মানুষের চেয়ে অপরাধীদের সুরক্ষা প্রদান করবেন? বাংলা জেগে ওঠার আগে আর কত নিরীহ মানুষের জীবন এভাবে চলে যাবে?"


```