Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিকারের এলাকায় এবার আরও বড় কর্মসূচি শুভেন্দুর! হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

হঠাৎ স্পিকারের নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলনেতার কর্মসূচি কেন?

স্পিকারের এলাকায় এবার আরও বড় কর্মসূচি শুভেন্দুর! হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 25 March 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: তমলুক, হলদিয়ার পর এবার বারুইপুর। ফের পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

গত বুধবার  বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীকেন্দ্র বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শুভেন্দু। তাঁর গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে আগামী ২৭ মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশ করতে চায়।

অভিযোগ, পুলিশে আবেদন জানিয়েও অনুমতি মেলেনি। সেকারণেই আদালতের দ্বারস্থ হওয়া। আদালতে বিরোধী দলনেতার আইনজীবীর অভিযোগ, রাজ্যের পুলিশ পক্ষপাতিত্ব করছে। বিরোধী দলকে কোনও সভা, সমাবেশ করতে দিচ্ছে না। যে কারণে বারংবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

হঠাৎ স্পিকারের নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলনেতার কর্মসূচি কেন?

শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় অধিবেশনে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন। তাঁকে-সহ বিজেপি বিধায়কদের পদে পদে বাধা দেওয়া হয়। কথাও বলতে দেওয়া হয় না। উল্টে গত চার বছরে একাধিকবার সাসপেন্ড করেছেন।

শুভেন্দুর কথায়, "স্পিকারের নিরপেক্ষ আচরণ করা উচিত। কিন্তু বিধানসভার ভেতরে গণতন্ত্রের কণ্ঠরোধে স্পিকারই বড় ভূমিকা পালন করে থাকেন। এটা বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকার মানুষের জানা উচিত। সে কারণেই এই সমাবেশের ডাক।"

বস্তুত, গত বুধবার বারুইপুরে বাধার মুখে পড়ে মিছিল না করেই ফিরতে হয়েছিল বিরোধী দলনেতাকে। এখন দেখার আদালত অনুমতি দেয় কিনা। এর আগে তমলুক এবং হলদিয়ায় দলীয় কর্মসূচির ক্ষেত্রেও পুলিশি বাধার মুখে পড়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। পরে আদালতের অনুমতি নিয়ে এলাকায় মিছিল করে পদ্মশিবির।


```