Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অনুমতি দিচ্ছে না পুলিশ, সোমবার উলুবেড়িয়ায় মিছিল করতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু

উলুবেড়িয়ায় আগামী সোমবার অর্থাৎ ২১ অক্টোবর মিছিল করার কথা রয়েছে বিজেপির।

অনুমতি দিচ্ছে না পুলিশ, সোমবার উলুবেড়িয়ায় মিছিল করতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু

কলকাতা হাইকোর্ট ও শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 18 October 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: উলুবেড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ। এমন অভিযোগ তুলেই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুভেন্দুর দাবি, উলুবেড়িয়ায় আগামী সোমবার অর্থাৎ ২১ অক্টোবর মিছিলের অনুমতি তাঁদের কোনওমতেই দেওয়া হচ্ছে না।

সূত্রের খবর, বিরোধী দলনেতাকে মামলার অনুমতি দিয়েছে হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ দুপুর দুটোয় মামলার শুনানি হওয়ার কথা রয়েছে

শুক্রবার বিকেলেই সিঙ্গুরে মৌন মিছিল করার কথা রয়েছে বিজেপির। রতন টাটার প্রয়াণের পর শ্রদ্ধা জানাতে এদিন তাঁর ছবি নিয়ে মিছিলের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। সিঙ্গুর আন্দোলনের কথা মনে করিয়ে রাজ্য থেকে টাটাকে জোর করে তাড়িয়ে দেওয়ার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঘন্য রাজনীতিকে’ কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা।

আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে রাজ্যের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বিজেপি। কখনও দলীয় পতাকা হাতে বা কখনো নাগরিক সমাজের নামে মিছিলের আয়োজন করেছেন শুভেন্দু। এবার ২১ অক্টোবর উলুবেড়িয়ায় মিছিল করতে চেয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা।


```