Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কোন কোন এলাকায় ভোটার বেড়েছে? 'তালিকা' দিয়ে শুভেন্দুর আর্জি, 'গণতন্ত্র বাঁচান'

ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছেন। সেই নিয়ে দলীয় নেতা-কর্মীরা কাজও শুরু করেছেন।

কোন কোন এলাকায় ভোটার বেড়েছে? 'তালিকা' দিয়ে শুভেন্দুর আর্জি, 'গণতন্ত্র বাঁচান'

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী - নিজস্ব ছবি

শেষ আপডেট: 2 April 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বুধবার প্রতিবাদ মিছিল করেছে বিজেপি (BJP)। সেই কর্মসূচি শেষে রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) স্মারকলিপিও জমা দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে এই মিছিল হয়েছিল। কমিশনের অফিসেও গেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'তালিকা' দিয়েছেন বিজেপি বিধায়ক। হিসেব করে দেখিয়েছেন, কোন কোন এলাকায় ভোটার বেড়েছে। 

ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছেন। সেই নিয়ে দলীয় নেতা-কর্মীরা কাজও শুরু করেছেন। জায়গায় জায়গায় ভোটার তালিকা 'স্ক্রুটিনি' করা হয়েছে। তবে বিজেপির দাবি, আদতে এমন করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে তৃণমূল। আর সংখ্যালঘু বা বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। 

বুধবার শুভেন্দু এই প্রসঙ্গেই দাবি করেছেন, চলতি বছর ৫ জানুয়ারি বাংলায় যে ভোটার তালিকা বেরিয়েছে তাতে দেখা গেছে, গড়ে ৮.৬৯ শতাংশ ভোটার বেড়েছে রাজ্যে। হিসেব দিয়ে বলেন, ''১৩৬টি বিধানসভায় ভোটার বেড়েছে, যার মধ্যে ৮২টি মুসলিম অধ্যুষিত এলাকা এবং অধিকাংশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলা একেবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত।'' বিজেপি নেতা বলছেন, ভবানীপুর, রাসবিহার সহ একাধিক এলাকায় ২ শতাংশ হারে ভোটার বাড়লেও রাজারহাট-নিউটাউনে বেড়েছে ১৯ শতাংশের বেশি। বারুইপুর পশ্চিমে বেড়েছে ১৬ শতাংশের বেশি। 

ভারতবর্ষের যে এলাকাতেই রোহিঙ্গা ধরা পড়েছে দেখা গেছে তার এপিক কার্ড বাংলার দক্ষিণ ২৪ পরগনা থেকে তৈরি করা! এমন দাবি করে শুভেন্দু স্পষ্ট জানান, বাংলার জন্য এটা ভীষণ আতঙ্কের বিষয়। নেতাজি ইন্ডোরে জনসভা করে ভুয়ো ভোটার ইস্যুতে দলকে কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু মনে করেন, হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্যেই সেই সভা হয়েছিল। তাঁর সরাসরি অভিযোগ, রাজ্যের ৭ লক্ষ ভোটার কার্ড বাতিল করতে বলা হয়েছে। এর মধ্যে ৬ লক্ষ ৯০ হাজার বাঙালি হিন্দু! পাশাপাশি ১৪ হাজার বুথে কার্ড বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও আশঙ্কা করেছেন বিজেপি নেতা। 

গোটা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট করেছেন, ৫০, ৮০ বা ১০০ বছর ধরে বাংলায় থাকা পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এমনকী হিন্দিভাষী বাঙালিদেরও নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে তৃণমূল। তবে শুভেন্দুর চ্যালেঞ্জ, একটা নামও ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবে না বিজেপি। 


```