Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গঙ্গাসাগরে লুঠ করেছে সরকার, অভিযোগ শুভেন্দুর! মন্ত্রী বললেন, 'ওনার সময় একই ভাড়া ছিল'

পুণ্যস্নান পর্ব শেষ না হতেই এবার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলায় ঘুরপথে সাধারণ মানুষকে প্রশাসন 'লুঠ' করেছে বলে অভিযোগ তোলেন তিনি।

গঙ্গাসাগরে লুঠ করেছে সরকার, অভিযোগ শুভেন্দুর! মন্ত্রী বললেন, 'ওনার সময় একই ভাড়া ছিল'

শেষ আপডেট: 17 January 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তিতে জমজমাট ছিল গঙ্গাসাগর মেলা। দূর দূরান্ত থেকে পুণ্যস্নানে আসেন ভক্তরা। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরের মেলাকে নিয়ে প্রথম থেকেই ছিল প্রশাসনের তৎপরতা। গত ৮ জানুয়ারি মেলা উদ্বোধন করেন মুখ্যমমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে যান রাজ্যের নয়া ডিজি রাজীব কুমার। আর পুণ্যস্নান পর্ব শেষ না হতেই এবার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলায় ঘুরপথে সাধারণ মানুষকে প্রশাসন 'লুঠ' করেছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে।''

শুভেন্দুর অভিযোগ, গঙ্গাসাগর মেলায় যাওয়া ভক্তদের লঞ্চের যে ভাড়া দিতে হয়েছে তা অন্যান্য সময়ের চেয়ে বহুগুণ বেশি। নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণও তুলে ধরেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁর দাবি,  অন্যান্য সময়ে ভেসেলের যে ভাড়া ৯ টাকা, তা মেলার সময়ে নেওয়া হয়েছে ৪০ টাকা। এক লাফে ৩১ টাকা বাড়ানো হয়েছে। 

অঙ্ক কষে শভেন্দু জানিয়েছেন, শতাংশের বিচারে গঙ্গাসাগরের সময়ে ভেসেলের ভাড়া বেড়েছে ৩৪৪ শতাংশ। দুটি জায়গা মিলিয়ে গঙ্গাসাগর মেলায় অন্য সময়ের ভাড়ার তুলনায় ভেসেলের ভাড়া ৭৬ টাকা করে বেশি নিয়েছে রাজ্য সরকার। আর ৫০ লক্ষ মানুষের কাছ থেকে সেভাবে নেওয়া হলে রাজ্য সরকার ৩৮ কোটি টাকা তুলেছে বলে দাবি শুভেন্দুর।

শুধু মুখের কথা নয়, একেবারে জায়গা উল্লেখ করে কোথা থেকে কত ভাড়া নেওয়া হয়েছে তার হিসাব তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নামখানা থেকে বেনুবনে অন্য সময়ে ভাড়া থাকে ৪০ টাকা। মেলার সময়ে তা নেওয়া হয়েছে ৮৫ টাকা। আবার কচুবেড়িয়া থেকে ৮ নম্বর লটে অন্য সময়ে ভাড়া ৯ টাকা হলেও মেলার সময় ৪০ টাকা নেওয়া হয়েছে। 

যদিও শুভেন্দুর দাবি মানতে নারাজ রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এপ্রসঙ্গে তিনি বলেন, ''২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত উনি যখন এই দফতরের দায়িত্বে ছিলেন তখন এই ভাড়াটাই নেওয়া হত। কোনও পরিবর্তন হয়নি। ওই সময় উনি কোনও আপত্তি করেননি। এখন কিছু বলতে হয় তাই টুইট করছেন। ''

গঙ্গাসাগর মেলায় ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে মমতা সরকারকে বিঁধতে গিয়ে রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। টেটের প্রশ্নপত্র প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, নিয়োগ না হলেও টেট পরীক্ষার ফর্মের দাম এক লাফে ১০০ থেকে ৫০০ করা হয়েছে। যার মাধ্যমে ৩,০৯,০৫৪ পরীক্ষার্থীর কাছ থেকে রাজ্য ১৫ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার টাকা তুলেছে বলেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।


```