Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন ঘেরাও নিয়ে ভুল খবর ছড়াতে ফেক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে! অভিযোগ শুভেন্দুর

তাঁর অভিযোগ, সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছে। আর ওসি-রা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য! তার পরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে।

নবান্ন ঘেরাও নিয়ে ভুল খবর ছড়াতে ফেক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে! অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 24 August 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান হতে চলেছে। আর তা রুখতে অনৈতিক পথ অবলম্বন করছে রাজ্য সরকার, এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নবান্নের নির্দেশে বেআইনি কাজ করছে খোদ পুলিশ এবং ব্যবহার করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের! যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 

নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি লম্বা পোস্ট করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ''ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। এই ফেক ফেসবুক প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এই গুলোর মাধ্যমে ২৭ অগস্টের নবান্ন ঘেরাও নিয়ে ভুলভ্রান্তিকর খবর ছড়ানো যায়।'' তিনি এও দাবি করেছেন, ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিংক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য, যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্র ছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়।

এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। তাঁর আরও বড় অভিযোগ, সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছে। আর ওসি-রা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য! তার পরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে। বিরোধী দলনেতার সাফ কথা, প্রতিটা জেলার সব জায়গাতেই ডিজির নির্দেশে ‘টুলকিট’ তৈরি করে 'ফেক নিউজ' ছড়ানোর কাজ পুরোদমে চলছে। 

গোটা বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, ''সরকারের খেয়েদেয়ে কাজ নেই সিম কার্ড দেবে। এটা বাস্তবে সম্ভব নয়। শুভেন্দু অধিকারী উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন। আসলে ২০০ পার ভোগে গেছে, ৪০০ পার মায়ের ভোগে চলে গেছে। এখন এইসব উস্কানি দিয়ে বাংলায় ভাগাভাগির চেষ্টা করা হচ্ছে।'' শুভেন্দুর অবশ্য স্পষ্ট দাবি, মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং একপ্রকার জনরোষের মাধ্যমে পরিনত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। আর এখন ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।  

এদিকে আরজি কর কাণ্ডের নিন্দা করলেও নবান্ন অভিযানকে পুরোপুরি রাজনীতি বলছেন ফিরহাদ হাকিম। তাঁর নিশানায় রয়েছে বিজেপি এবং সিপিএম। ফিরহাদের কথায়, কখনও কেউ সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করছে, কখনও আবার এই বিষয় নিয়ে। কিন্তু কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেও ছিল, আগামী ৫০ বছর থাকবে। এমনটাই দাবি তাঁর। বিজেপি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ করে হাসপাতালেও বিভাজন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ফিরহাদ। 


```