Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ ফিরহাদের! অভিযোগ শুভেন্দুর, প্রতিক্রিয়া বিজেপি নেত্রীরও

সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিমের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, রেখা পাত্রকে 'মাল' বলে উল্লেখ করেছেন ফিরহাদ!

রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ ফিরহাদের! অভিযোগ শুভেন্দুর, প্রতিক্রিয়া বিজেপি নেত্রীরও

ফিরহাদ হাকিম এবং রেখা পাত্র

শেষ আপডেট: 7 November 2024 11:03

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা উপনির্বাচনে হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা ভোটে সন্দেশখালিতে বিজেপির প্রার্থী হওয়া রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রেখাও। এই ইস্যুতে এখন নতুন করে শোরগোল রাজ্য রাজনীতিতে। 

সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিমের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, রেখা পাত্রকে 'মাল' বলে উল্লেখ করেছেন ফিরহাদ! শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে তাঁকে 'দাড়িওয়ালা' বলেও খোঁচা দিয়েছেন। শুভেন্দুর শেয়ার করা ভিডিওতে ফিরহাদকে বলতে শোনা যায়, ''কয়েকদিন আগে এখানে এসেছিলেন এক দাড়িওয়ালা। আরে নামটা বলুন না দাড়িওয়ালার... নামটা হল নরেন্দ্র মোদী। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গেল। হেরো মাল। কয়েক লাখ ভোটে হেরে গেল। তারপর কেস করল। '' যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

ফিরহাদ হাকিমের মন্তব্যের কড়া নিন্দা করে ভিডিও বার্তা দিয়েছেন রেখা পাত্রও। তাঁর কথায়, ''দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং একজন নারী হিসেবে আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা খুবই নিন্দনীয়। অপমান করা হয়েছে আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েদের।'' রেখার অভিযোগ, ব্যক্তিগতভাবে আক্রমণ তো বটেই, সম্প্রদায় নিয়েও আক্রমণ করা হয়েছে। 

শুভেন্দু অধিকারী গোটা বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর কথায়, রাজ্য সরকারের মন্ত্রীর কোনও অধিকার নেই এইভাবে কোনও নারীকে অপমান করার। আর প্রধানমন্ত্রীকে তো হামেশাই অপমান করেন খোদ মুখ্যমন্ত্রী। এখন তাঁর মন্ত্রিসভার সদস্যও একই কাজ করছেন। ফিরহাদ হাকিম এই ধরনের মন্তব্য করে দুঃসাহস দেখিয়েছেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক। 


```