Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাসপেন্ডের জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিরোধী দলনেতার

চার বছরে চার বার বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাসপেন্ডের জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিরোধী দলনেতার

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 17 February 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: চার বছরে চার বার বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা। যা নিয়ে পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর কথায়, "গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সরকার সেই সব রীতি নীতি মানে না। তাই বিধানসভার ভিতরে আমাদের মুখ বন্ধ করাতে এর আগে আমাকে তিন দফায় আট মাস এবং আজ থেকে আবার এক মাস সাসপেন্ড করল।"

এরপরই বিরোধী দলনেতার পাল্টা দাওয়াই, "এখন থেকে বিজেপি বিধায়করাও মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন। উনি যেদিন যেদিন বিধানসভায় আসবেন ওঁনাকে গেটে দাঁড়িয়ে আমাদের বিধায়করা ধিক্কার জানাবেন এবং ওঁর উপস্থিতি আমরা বয়কট করব।"

গত ১০ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। রাজ্যপালের বক্তৃতার ওপর আগামীকাল বিধানসভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার। 

শুভেন্দু বলেন, "আমাকে যাতে বলতে না দেওয়া হয় এবং উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ফাঁকা মাঠে বক্তৃতা দিতে পারেন, সেজন্যই পরিকল্পিতভাবে টার্গেট করে আমাকে-সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হল।"

একই সঙ্গে শুভেন্দু জানান, আগামীকাল মঙ্গলবার বিধানসভা কক্ষে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন ঠিক সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে ফেসবুক লাইভ থেকে তিনি বক্তৃতা দেবেন। আগামীকাল দলের তরফে নির্দিষ্ট সময়ের আগে মানুষের কাছে ওই ফেসবুক লাইভের লিঙ্ক পৌঁছে দেওয়া হবে।

এবারে সরস্বতী পুজোয় কিছু স্কুল, কলেজকে পুজো করার জন্য হুমকি, শাসানির মুখোমুখি হতে হয়েছিল। এ বিষয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্টেও। আদালতের নির্দেশে পুলিশি ঘেরাটোপে কয়েকটি স্কুলে পুজো হয়। এ নিয়েই এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা। অভিযোগ, স্পিকার তা একতরফা ভাবে খারিজ করে দেন।

অন্যদিকে বিধানসভা সূত্রের খবর, শুধু ওয়ালে নেমে বিক্ষোভ দেখানো নয়, স্পিকারকে উদ্দেশ্যে করে কাগজও ছুড়েছেন বিরোধী দলনেতা। যে কারণে এদিন থেকে শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। পাল্টা হিসেবে শুভেন্দু বলেন, "আমি না হয় ওয়ালে নেমে বিক্ষোভ দেখিয়েছিলাম। কিন্তু অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষরা চেয়ার থেকে ওঠেননি। তাছাড়া বিশ্বনাথ কারক এদিন বিধানসভাতেই উপস্থিত নেই। তাঁকেও এরা সাসপেন্ড করল। এর থেকেই তো স্পষ্ট সবটা পরিকল্পিত।"

শুভেন্দু এও বলেন, "বিধানসভায় তৃণমূল একাই তো ২০০-র বেশি আসনে রয়েছে। আমরা সেখানে ৬০-৬৫। সংখ্যায় অনেক কম। আমাদের বিরোধিতা সত্ত্বেও ওরা অনায়াসে যেকোনও বিল পাশ করে নিতে পারে। তবু আমাদের কে এত ভয় পাওয়ার কারণ কী? তা না হলে এভাবে মাসের পর মাস আমাকে বিধানসভার বাইরে রাখবে কেন?"

বিধানসভা সূত্রের অবশ্য দাবি, স্পিকারের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে। যে কারণে বিরোধী দলনেতা-সহ চার বিধায়ককে ১ মাস সাসপেন্ড করা হয়েছে।


```