Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: মৃতদের নাম তালিকায় রাখার অপচেষ্টা! বিডিওর 'গোপন মেসেজ' দেখালেন শুভেন্দু, কমিশনের রিপোর্ট তলব

দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলীর উদাহরণ তুলে ধরলেন তিনি। সোশ্যাল মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ছবি দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় বিডিওদের দিয়ে অপকর্ম করানো হচ্ছে। 

SIR: মৃতদের নাম তালিকায় রাখার অপচেষ্টা! বিডিওর 'গোপন মেসেজ' দেখালেন শুভেন্দু, কমিশনের রিপোর্ট তলব

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস (TMC) শুরুতে এসআইআরের (SIR) বিরোধিতা করেছিল। রাজ্যে এর কাজ শুরু হলেও এখনও পর্যন্ত নানাবিধ অভিযোগ করে আসছে। বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছে যে, ভুয়ো ভোটার (Fake Voters), মৃত ভোটারদের (Dead Voters) কার্ড কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাঁচাতে চাইছে তৃণমূল, তাই বিরোধিতা।

এই অভিযোগেরই 'প্রমাণ' দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির (Kultali) উদাহরণ তুলে ধরলেন তিনি। সোশ্যাল মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের (Whatsapp Chat) একটি ছবি দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় বিডিওদের (BDO) দিয়ে অপকর্ম করানো হচ্ছে। কী সেই কাজ? প্রশাসনকে অপব্যবহার করে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করা।

ঠিক কী অভিযোগ শুভেন্দু অধিকারীর?

বিরোধী দলনেতার দাবি, কুলতলী, জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গায় বিএলও-দের (BLO) চাপ দেওয়া হচ্ছে, যাতে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। কুলতলীর বিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তার কথোপকথন নমুনা হিসেবে তুলে ধরেছেন তিনি। যদিও পোস্টের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

শুভেন্দু বলছেন, মৃত ব্যক্তিদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের তথ্যও অপরিবর্তিত রাখার উপর জোর দেওয়া হচ্ছে। বিধায়কের প্রশ্ন - নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারে? এই ইস্যুটি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে (ECI) যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারীর পোস্টের পর বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

সোমবারই সিইও অফিসে (CEO Office) গিয়ে মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর সংক্রান্ত ইস্যুতে বৈঠক করেন এবং বেশকিছু দাবিও করেন তিনি। সিইও-র সঙ্গে বৈঠকের সময় আইপ্যাক-এর (I-PAC) বিরুদ্ধে অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। কড়া সুরে বলেন, "আইপ্যাকের সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকছে।' এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

এর আগেই আইপ্যাক নিয়ে বড় অভিযোগ করেছিলেন শুভেন্দু। দাবি ছিল, তৃণমূল আইপ্যাকের সাহায্য নিয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের নাম রাখছে। এবার কুলতলীর ঘটনা নিয়েও সরব তিনি। একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না?


```