Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমিই এয়ারপোর্টে বোমা রেখেছিলাম, পুলিশের কাছে সারেন্ডার করে বললেন বেকার ইঞ্জিনিয়ার

দ্য ওয়াল ব্যুরো : সোমবার ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে পড়েছিল একটি কালো ব্যাগ। ওই ধরনের ব্যাগে ল্যাপটপ রাখা হয়। পুলিশের সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখে। তার মধ্যে বিস্ফোরক ছিল। সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড

আমিই এয়ারপোর্টে বোমা রেখেছিলাম, পুলিশের কাছে সারেন্ডার করে বললেন বেকার ইঞ্জিনিয়ার

শেষ আপডেট: 22 January 2020 08:13

দ্য ওয়াল ব্যুরো : সোমবার ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে পড়েছিল একটি কালো ব্যাগ। ওই ধরনের ব্যাগে ল্যাপটপ রাখা হয়। পুলিশের সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখে। তার মধ্যে বিস্ফোরক ছিল। সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বুধবার সকালে আদিত্য রাও নামে এক ইঞ্জিনিয়ার পুলিশের কাছে আত্মসমর্পণ করে বললেন, আমিই বোমা রেখেছিলাম। ৩৬ বছরের আদিত্য মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে পাশ করেন এমবিএ। তাঁর বাড়ি ম্যাঙ্গালুরুতে। ২০১২ সালে চাকরির খোঁজে বেঙ্গালুরুতে আসেন। এক প্রাইভেট ব্যাঙ্কে কাজ করতেন। কিন্তু বেশিদিন সেখানে চাকরি করতে পারেননি। পরে ম্যাঙ্গালুরুতে ফিরে যান। একসময় সিকিউরিটি গার্ডের কাজ করেছেন। উদিপির পুথিগে মঠে রাঁধুনি হিসাবেও কাজ করেছেন মাস ছ’য়েক। আদিত্য একসময় ম্যাঙ্গালুরু বিমান বন্দরে চাকরির পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু তাঁর চাকরি হয়নি। সেই রাগেই তিনি এয়ারপোর্টে বোমা রেখেছিলেন। সিসিটিভি ক্যামেরায় তাঁর ছবি দেখা যায়। বোমা রাখার পরে তিনি অটোয় চড়ে পালিয়ে যান। এদিন তিনি বেঙ্গালুরু পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার পি এস হর্ষ টুইট করে জানিয়েছেন, “আমাদের সিটি পুলিশের একটি টিম বেঙ্গালুরুতে গিয়েছে। সেই টিম সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করবে। আইনি পদক্ষেপও নেবে।”

```