Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুশান্তর মুখ দেখলেই বোঝা যায় তিনি নিষ্পাপ, রিয়ার দায়ের করা মামলায় জানাল বম্বে হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মুখ দেখলেই বোঝা যায়, তিনি নির্দোষ এবং ভদ্র মানুষ। তাঁর মৃত্যু মামলার শুনানিতে এমনটাই জানাল বম্বে হাইকোর্ট। আদালতের মতে, সুশান্ত যে নিরপরাধ, তা ওঁর মুখই বলে দেয়। গত বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্য

সুশান্তর মুখ দেখলেই বোঝা যায় তিনি নিষ্পাপ, রিয়ার দায়ের করা মামলায় জানাল বম্বে হাইকোর্ট

শেষ আপডেট: 8 January 2021 05:35

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মুখ দেখলেই বোঝা যায়, তিনি নির্দোষ এবং ভদ্র মানুষ। তাঁর মৃত্যু মামলার শুনানিতে এমনটাই জানাল বম্বে হাইকোর্ট। আদালতের মতে, সুশান্ত যে নিরপরাধ, তা ওঁর মুখই বলে দেয়। গত বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গেছিল গোটা দেশে। আত্মহত্যা নাকি খুন তাই নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। উঠে এসেছিল বলিউডের অন্দরের নানা কালো দিকও। অভিযোগ ও পাল্টা অভিযোগের খবর দিনের পর দিন দখল করে রেখেছিল সংবাদমাধ্যমের পাতা। বড়সড় অভিযোগ উঠেছিল সুশান্তর বান্ধবী রিয়ার বিরুদ্ধে। ড্রাগ মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতারও করে রিয়াকে, সেপ্টেম্বরে জামিন মেলে তাঁর। এর পরেই রিয়া পাল্টা অভিযোগ দায়ের করেন সুশান্তর দুই দিদি প্রিয়ঙ্কা, মিতুর বিরুদ্ধে। তিনি দাবি করেন, কোনও ডাক্তারের পরামর্শ ছাড়াই সুশান্তকে মাদকযুক্ত ওষুধ খাওয়াতেন দুই দিদি। এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানিতেই বম্বে হাইকোর্ট সুশান্তকে 'নিষ্পাপ মুখের অধিকারী' বলে উল্লেখ করে। তবে ওষুধ খাওয়ানোর অভিযোগ প্রসঙ্গে সুশান্তের দিদিদের অবশ্য পাল্টা দাবি, তাঁরা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ীই ভাইকে ওষুধ খাওয়াতেন। এই মামলায় সুশান্তের দুই দিদির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ সিং। গতকাল মামলার শুনানি সম্পন্ন হলেও রায় সংরক্ষিত রাখল আদালত। বম্বে হাইকোর্ট এদিন এই মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

```