Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক কাণ্ডে দীপিকাকে জেরা শুক্রবার, সারা-শ্রদ্ধাকে শনিবার তলব এনসিবি-র

দ্য ওয়াল ব্যুরো: যা অনুমান করা হচ্ছিল সেটাই হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি সমন পাঠাল বলিউডের হাইপ্রোফাইল সেলিব্রিটিদের। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরদের জিজ্ঞা

মাদক কাণ্ডে দীপিকাকে জেরা শুক্রবার, সারা-শ্রদ্ধাকে শনিবার তলব এনসিবি-র

শেষ আপডেট: 22 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: যা অনুমান করা হচ্ছিল সেটাই হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি সমন পাঠাল বলিউডের হাইপ্রোফাইল সেলিব্রিটিদের। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনসিবি। তা ছাড়াও রকুল প্রীত সিং, দীপিকার বিজনেস ম্যানেজার করিশ্মা প্রকাশ, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শুক্রবার ডাকা হয়েছে দীপিকাকে। সেদিন জেরা করা হবে দীপিকার ম্যানেজার করিশ্মাকেও। আগামীকাল, বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়েছে রকুল প্রীত সিংকে। সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে শনিবার তলব করা হয়েছে। এছাড়াও রকুল প্রীত সিংয়ের সঙ্গে আগামীকাল তলব করা হয়েছে সিমন খাম্বাট্টাকেও। প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। ধরা পড়েছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও। সূত্রের খবর, দীপিকার নাম জড়িয়েছে করিশ্মা প্রকাশের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে। করিশ্মা 'কাওয়ান' নামে এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মী। সেই সঙ্গে তিনি দীপিকার বিজনেস ম্যানেজারও। নিষিদ্ধ মাদক সরবরাহের জন্য এনসিবি-র তালিকার নাম উঠেছে করিশ্মার। আবার করিশ্মার সূত্র ধরেই বলিউডের আরও এক বিখ্যাত প্রযোজক মধু মন্টেনার নামও সামনে এসেছে। এই মন্টেনার ট্যালেন্ট হান্ট এজেন্সিতেই কাজ করেন করিশ্মা। বলিউডে একাধিক হিট ছবির প্রযোজনা করেছেন মন্টেনা। ‘গজনি’, ‘কুইন’, ‘উড়তা পঞ্জাব’, ‘সুপার থার্টি’-এর মতো প্রায় ২৫টি সুপারহিট ছবির প্রযোজনা করেছেন মন্টেনা। ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার মেয়ে মাসাবার প্রাক্তন স্বামীও ছিলেন তিনি। আগামীকাল ২৩ সেপ্টেম্বর মন্টেনাকে তলব করেছে এনসিবি। ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে এনসিবি-র যেখানে, ডি নামক অ্যাকাউন্ট থেকে কে অ্যাকাউন্টে মেসেজ গেছে ‘..মাল আছে কি?’ কে উত্তর দিয়েছে ‘আছে কিন্তু বাড়িতে। আমি এখন বান্দ্রার…’ কে ফের বলেছে ‘আমি অমিতকে জিজ্ঞেস করতে পারি যদি তুমি চাও’ এর উত্তরে ডি বলেছে, ‘হ্যাঁ দয়া করে বলো’ । এনসিবি-র অনুমান এই ডি আসলে দীপিকা এবং কে হল করিশ্মা।

```