
শেষ আপডেট: 9 November 2022 18:44
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই অ্যাডিলেডের মাটিতে ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England)। সেমিফাইনালের (T20 World Cup 2022 Semifainal) লড়াই শুরু হওয়ার আগে ইংল্যান্ড শিবিরের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে একজন! তিনি হলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। গ্রুপ পর্বে এক ম্যাচ বাদে সব ম্যাচেই জ্বলে উঠেছে সূর্যের ব্যাট। খাদের কিনারা থেকে দলকে জয়ের সরণিতে এনে দাঁড় করিয়েছেন তিনি।
পরিসংখ্যানের বিচারে, এখনও পর্যন্ত বিশ্বকাপের পাঁচ ম্যাচে ২২৫ রান আছে তাঁর ঝুলিতে। গড় ৭৫। স্ট্রাইক রেট ১৯০। এমন ব্যাটারকে নিয়ে যে আলোচনা হবে, তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের অন্দরেও শুরু হয়ে কাটাছেঁড়া। তাঁর শক্তি ও দুর্বলতার হিসেব কষতে বসেছে ব্রিটিশ বাহিনী।
ইংল্যান্ড দলের প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন এক সাক্ষাৎকারে সেকথা বলতে গিয়ে বলেন, "আমি ক্রিকেটপ্রেমীদের এক গ্রুপে সূর্যকুমার যাদবের শক্তি ও দুর্বলতার প্রশ্ন তুলেছিলাম। সেখানে অনেকেই একাধিক শক্তির কথা তুলে ধরলেও দুর্বলতা বলতে গিয়ে মাথা চুলকেছে।"
তিনি আরও যোগ করেন, "সূর্যকুমার যেমন ভাল পেস খেলতে পারেন, তেমনই ভাল স্পিন। স্কোয়ারে খেলার দক্ষতা অসাধারণ। স্কুপ শট খেলার ক্ষমতার বিচারে সূর্যের জুড়ি মেলা ভার।" কিন্তু দুর্বলতা? নাসির মনে করেন, "একমাত্র স্লো লেফট আর্ম স্পিন খেলতে একটু সমস্যায় পড়েন সূর্যকুমার।"
ইংল্যান্ড শিবিরে কি আছে এমন কেউ যিনি সূর্যের ঝড় থামাতে পারেন? নাসিরের কথায়, "আমার মতে ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চের লিয়াম ডসনকে মার্ক উডের সঙ্গে খেলালে কিছুটা সুবিধা করতে পারবে ইংল্যান্ড।" তিনি আরও করেন, "সূর্যকুমার টি২০ ক্রিকেটকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমার ধারণা তিনি প্রথম ব্যাটসম্যান যখন তিনি ফর্মে থাকেন তখন তাঁকে আটকাতে সমস্যায় পড়েন বোলাররা।" এখন দেখার বৃহস্পতিবারের ম্যাচে কী হতে চলেছে।
মেলবোর্নে ফাইনালে বিপক্ষে ভারত না ইংল্যান্ড! ‘বদলা’ চাইছে পাকিস্তান