Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সূর্যের এখনও কিছু শট শেখা বাকি, বেবি এবি-র কাছে নতুন আবদার ভারতীয় ক্রিকেটারের

দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) শনিবারের ইনিংস দেখার পর কি কেউ বলবেন যে, তাঁর এখনও অনেক শট শেখা বাকি? অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এক কথায় বলবেন, সূর্য যেভাবে ৩৬০ ডিগ্রি শট খেলেছেন তা অভাবনীয়। কিন্তু ভারতের স্কাই মনে কর

সূর্যের এখনও কিছু শট শেখা বাকি, বেবি এবি-র কাছে নতুন আবদার ভারতীয় ক্রিকেটারের

শেষ আপডেট: 8 January 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) শনিবারের ইনিংস দেখার পর কি কেউ বলবেন যে, তাঁর এখনও অনেক শট শেখা বাকি? অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এক কথায় বলবেন, সূর্য যেভাবে ৩৬০ ডিগ্রি শট খেলেছেন তা অভাবনীয়। কিন্তু ভারতের স্কাই মনে করেন, তাঁর এখনও অনেক কিছু শেখা বাকি । তেমনই মুম্বই ইন্ডিয়ান্স দলে তাঁর সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) কাছে সূর্য আবদার করে বসলেন 'নো লুক শট' (No Look Shot) শেখানোর জন্য!

ডেওয়াল্ড ব্রেভিসকে ক্রিকেট দুনিয়ায় 'বেবি এবি' বলে ডাকা হয়। দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা টানা হয় তাঁর। সেই ডেওয়াল্ড এখন বিখ্যাত তাঁর 'নো লুক শট'-এর জন্য। সেই সেই শট শিখতে চান সূর্য। দুই ক্রিকেটারের মধ্যেকার একটি কথোপকথন সামনে এসেছে। সেখানেই সূর্য, ডেওয়াল্ডকে বলেন, 'তোমার থেকে আমি নো লুক শট শিখতে চাই। চেষ্টা করি মাঝে মাঝে খেলার।'

সূর্যের এই আবদারের জবাবে দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটার জানান, 'অবশ্যই শেখাব তোমায়। আমার কাছে এটা একটা বড় সম্মানের ব্যাপার। বিনিময়ে তোমাকেও আমায় কিছু শট শেখাতে হবে।' তবে ডেওয়াল্ড এও বলেন, তাঁর এই নো লুক শটের মধ্যে কোনও রহস্য আছে কিনা সেটা তিনি নিজেও জানেন না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলার ফলে সকলকে টপকে এক নম্বর টি২০ ব্যাটসম্যান হয়েছেন সূর্য। সেই কৃতিত্বের জন্য ভারতের যাদবকে অভিনন্দনও জানান ব্রেভিস। তিনি বলেন, 'আপনি যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য।'

সূর্যের হাত স্পর্শ করে প্রণাম চাহালের, ক্রিকেট দুনিয়াও কুর্নিশ করছে 'ভারতের যাদব'কে


```