Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নৌসেনার শক্তি বৃদ্ধি, ভারতের প্রথম বৃহৎ সার্ভে জাহাজের পথ চলা শুরু কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। সমুদ্রের বুকে ভেসে গেল 'সন্ধ্যাক'। ১১০ মিটার লম্বা এই সার্ভে জাহাজটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। 'ভারতীয় নৌসেনা দিবস'-এর পরের দিনই ভারতীয় নৌসেনা অন্দরে যুক্ত হল এই 'সন্ধ্যাক'। নতুন প্রজন্মে

নৌসেনার শক্তি বৃদ্ধি, ভারতের প্রথম বৃহৎ সার্ভে জাহাজের পথ চলা শুরু কলকাতায়

শেষ আপডেট: 5 December 2021 14:39

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। সমুদ্রের বুকে ভেসে গেল 'সন্ধ্যাক'। ১১০ মিটার লম্বা এই সার্ভে জাহাজটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। 'ভারতীয় নৌসেনা দিবস'-এর পরের দিনই ভারতীয় নৌসেনা অন্দরে যুক্ত হল এই 'সন্ধ্যাক'। নতুন প্রজন্মের এই সার্ভে জাহাজে শুধুমাত্র হাইড্রোলিক সরঞ্জাম থাকবে তা নয়, থাকবে ১১ মিটারের একটি সার্ভে বোট, আরওভি ও এইউভি। নতুন প্রজন্মের এই সার্ভে জাহাজে উন্নত দেশীয় তথ্য অধিগ্রহণ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে যা ভারত মহাসাগর অঞ্চলে ভূ-ভৌতিক এবং মহাসাগরীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। যা নিরাপত্তার কাজে প্রভূত সাহায্য করবে।  এছাড়াও এই জাহাজ নৌ চলাচলের জন্য প্রয়োজনীয় পথ নির্ধারণ করতেও সাহায্য করবে। পাশাপাশি, জাহাজটি উপকূলের গভীরতা জরিপ করবে এবং যেকোনও হুমকির মূল্যায়ন করবে এবং পাল্টা জবাবের জন্য প্রস্তুত হবে। এইভাবেই দেশের সামুদ্রিক ক্ষমতা বৃদ্ধি করবে।গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের হাতে ২০১৮ সালে এমনই চারটি জাহাজ তৈরি বরাত আসে। সেই মাফিকই শুরু হয় কাজ। প্রায় তিনবছরের পরিশ্রমের ফল 'সন্ধ্যাক' রবিবার ভেসে গেল সমুদ্র বক্ষে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতি মন্ত্রী অজয় ভাট। তাঁর স্ত্রী পুষ্পা ভাটের হাত ধরেই যাত্রা শুরু করল 'সন্ধ্যাক'।এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন নেভি কমান্ডের ভাইস অ্যাডমিরাল বিশ্বজিৎ দাশগুপ্ত, রিয়ার অ্যাডমিরাল বিপিন কুমার সাক্সেনা সহ ভারতীয় সেনার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ছিলেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের স্বামীজিরা। পাশাপাশি, এই অনুষ্ঠানে উপস্থিত ছিল শহরের বিভিন্ন স্কুলের শতাধিক পড়ুয়া।দেশজুড়ে চলছে মোদীর 'আজাদি কা অমৃত মহোৎসব'। সেই কার্যক্রমের অংশ হিসেবেই এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই জাহাজ মোদীর 'মেক ইন ইন্ডিয়া'র স্বপ্নকে আরও শক্তিশালী করে, এদিনের অনুষ্ঠান থেকে বলেন প্রতিরক্ষা প্রতি মন্ত্রী অজয় ভাট। তিনি আরও বলেন, 'এটি দেশীয় জাহাজ নির্মাণের জন্য আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির প্রতি জোর দেয়। এটি ভারতে কর্মসংস্থান বাড়াতেও সাহায্য করবে।'প্রসঙ্গত এবছরের জুন মাসেই আইএসএস সন্ধ্যাককে নষ্ট করে ফেলা হয়। এই সার্ভে জাহাজটি দীর্ঘ ৪০ বছর সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছে। সেই জাহাজের নামেই নতুন জাহাজগুলির নামকরণ করা হয়েছে। উল্লেখযোগ্য, আইএসএস সন্ধ্যাকও তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অন্দরেই।

```