
শেষ আপডেট: 27 March 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন যে ডেলিভারি ম্যানরা (delivery boy) প্রয়োজনীয় সামগ্রী অথবা খাবার পৌঁছে দেন দরজায়, তাঁদের জীবনটা আসলে ঠিক কেমন? তাঁদের পছন্দ অপছন্দই বা কিরকম? এই সংক্রান্ত একটি সমীক্ষা (survey) চালানো হয়েছিল। ২৭ মার্চ তার রিপোর্ট সামনে এল। রিপোর্টে দেখা গেছে, এই মুহূর্তে ৭০ লক্ষেরও বেশি মানুষ যুক্ত এই ধরনের কাজে। আগামী ২০২৯-৩০ আর্থিক বছরের মধ্যে এই সংখ্যা ২ কোটি ৩০ লক্ষের কাছাকাছি হবে বলেই অনুমান।
এই সমীক্ষায় ভারতের গিগ(gig) কর্মী অর্থাৎ স্বাধীন কর্মীদের জীবনযাপন এবং কাজকর্ম সংক্রান্ত বহু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারির সময়ে আঞ্চলিক ভাষায় কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করেন এই কর্মীরা। বাংলা, মারাঠি, পাঞ্জাবি, গুজরাতি এই ধরনের আঞ্চলিক ভাষাগুলির ব্যবহারই বেশি করে থাকেন এই কর্মীরা।
এই সমীক্ষায় ডেলিভারি কর্মীদের কাজের বাইরেও ক্রিকেট খেলা, গান শোনা, শরীরচর্চা এই ধরনের বিভিন্ন শখের কথা জানা গেছে। পাশাপাশি, ডেলিভারি ছাড়াও অনেকেই যুক্ত আছেন অন্য দশটা পাঁচটার কাজে। ভারতের আর্থিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে গিগ কর্মীদের সংখ্যা আরও অনেক বাড়বে এমনটাই আশা রাখছেন অনেকে।
স্ত্রীর উপর অত্যাচার, বাধা দিতে এসে চড় খেল পুলিশ! গ্রেফতার হরিয়ানার যুবক