Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস দেরি করল বলেই বিজেপি সুযোগ পেয়ে গেল, আফসোস অভিষেক মনু সিঙ্ঘভির

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপির অজিত পওয়ার শপথ নিয়েছেন শনিবার সকাল আটটায়। তার ঠিক ৪৫ মিনিট পরে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি লিখেছেন, শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের বোঝাপড়া হতে বড্

কংগ্রেস দেরি করল বলেই বিজেপি সুযোগ পেয়ে গেল, আফসোস অভিষেক মনু সিঙ্ঘভির

শেষ আপডেট: 23 November 2019 07:15

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপির অজিত পওয়ার শপথ নিয়েছেন শনিবার সকাল আটটায়। তার ঠিক ৪৫ মিনিট পরে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি লিখেছেন, শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের বোঝাপড়া হতে বড্ড বেশি সময় লেগেছে। তিনি লিখেছেন, “প্রথমে ভেবেছিলাম, মহারাষ্ট্র নিয়ে যা শুনছি, তা ফেক নিউজ। খোলাখুলি বলছি, আমাদের তিন দলের সমঝোতা করতে তিন দিনের বেশি সময় নেওয়া উচিত হয়নি। আমরা বড্ড বেশি সময় নিয়েছি। যারা দ্রুত কাজ করতে পারে, তারাই সুযোগ পায়।” পরে অভিষেক মনু সিঙ্ঘভি লিখেছেন, ‘পওয়ারজি তুসসি গ্রেট হো।’ অর্থাৎ পওয়ারজি আপনি মহান। শরদ পওয়ার না অজিত পওয়ার, কাকে তিনি বোঝাতে চাইছেন, স্পষ্ট করে বলেননি। শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার বিজেপিকে সমর্থন করেছেন বলেই তারা সরকার গড়তে পেরেছে। https://twitter.com/DrAMSinghvi/status/1198077556756377600 শুক্রবারি অভিষেক মনু সিঙ্ঘভি সাংবাদিকদের বলেছিলেন, শিবসেনা, কংগ্রেস ও এনসিপি অভিন্ন ন্যূনতম কর্মসূচি বানানোর চেষ্টা করছে। কী শর্তে জোট হবে, তার ব্লু প্রিন্টও প্রায় তৈরি। শনিবার ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ার বলেন, অজিতের বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত ব্যক্তিগত। এনসিপি এই সিদ্ধান্ত নেয়নি। একসময় মনে হচ্ছিল, শিবসেনা, এনসিপি আর কংগ্রেস মিলে মহারাষ্ট্রে সরকার গড়ে ফেলবে। কংগ্রেস ও এনসিপি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নাম ঘোষণাও করে দিয়েছিল। বেশ কয়েকদিন টালবাহানার পরে গত বুধবার শোনা যায়, শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের বোঝপড়া হয়ে গিয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, কংগ্রেস ও এনসিপি বিধায়কদের সমর্থনের চিঠি শনিবার তুলে দেবেন রাজ্যপালের হাতে। অন্যদিকে বুধবারই শরদ পওয়ার দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

```