Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেমন্ত কারকারেকে অসম্মান করায় সাধ্বীকে ভর্ৎসনা প্রাক্তন সেনার! সাধ্বী অবশ্য বললেন, 'কিছুই বলিনি'

দ্য ওয়াল ব্যুরো: হেমন্ত কারকারে সম্পর্কে কোনও অসম্মানজনক মন্তব্য করার কথা অস্বীকার করলেন, গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমের শীর্ষে থাকা ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। প্রজ্ঞার দাবি, তিনি কেবল বলতে চেয়েছিলেন, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত

হেমন্ত কারকারেকে অসম্মান করায় সাধ্বীকে ভর্ৎসনা প্রাক্তন সেনার! সাধ্বী অবশ্য বললেন, 'কিছুই বলিনি'

শেষ আপডেট: 21 April 2019 20:50

দ্য ওয়াল ব্যুরো: হেমন্ত কারকারে সম্পর্কে কোনও অসম্মানজনক মন্তব্য করার কথা অস্বীকার করলেন, গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমের শীর্ষে থাকা ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। প্রজ্ঞার দাবি, তিনি কেবল বলতে চেয়েছিলেন, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত হওয়ার পরে পুলিশি কাস্টডিতে থাকাকালীন কী সাংঘাতিক অত্যাচার চলেছে তাঁর উপরে। ইলেকশন কমিশনের তরফে শো-কজ় নোটিক পাওয়ার পরে সাধ্বী প্রজ্ঞা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমি কোনও শহিদ সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করিনি। আমি কেবল বলেছি, তৎকালীন কংগ্রেস সরকারের নির্দেশে আমি কী ভীষণ অত্যাচারিত হয়েছি!" সম্প্রতি ভোপাল থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। গত সপ্তাহে তিনি বলে বসেন, "২০০৮ সালের মুম্বই হামলায় জঙ্গি গুলিতে নিহত পুলিশ অফিসার হেমন্ত কারকারে আমার অভিশাপেই মারা গিয়েছে। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত হওয়ার পরে আমার উপরে ও যে অত্যাচার চালিয়েছিল, তার পরেই আমি ওকে অভিশাপ দিই।" সাধ্বীর এই বিতর্কিত মন্তব্যের পরেই সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। দেশের জন্য প্রাণ দেওয়া হেমন্ত কারকারে সম্পর্কে এমন মন্তব্য কেউই ভাল চোখে নেয়নি। এর উত্তরে এ দিন প্রজ্ঞা বলেন, "আমার সঙ্গে যেটা হয়েছে সেটা মানুষকে জানানোটা আমার অধিকার। কিন্তু আমি ইতিমধ্যেই আমার মন্তব্য ফিরিয়ে নিয়েছি। আমি ওঁকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করিওনি।" সাধ্বী প্রজ্ঞা অবশ্য অভিশাপ দিয়ে হেমন্ত কারকারেকে মেরে ফেলার মন্তব্য করার কিছু পরেই ফের বিবৃতি দিয়ে জানান,"আমার মনে হয় আমার কথায় দেশের শত্রুরা সুবিধা পাবে। তাই আমি আমার মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। ক্ষমা চাইছি।" হেমন্ত কারকারেকে নিয়ে প্রজ্ঞার করা মন্তব্যের সমালোচনা করেছেন প্রাক্তন সেনা কর্তা, লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা-ও। তিনি বলেন, "হ্যাঁ, খুবই খারাপ লাগে। কষ্ট হয়। কোনও শহিদ, সে পুলিশ হোক কি সেনা, তিনি সবটুকু সম্মান দাবি করেন। তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত নয়।" হুডা আরও বলেন, "নির্বাচন কমিশনও বলেছে, রাজনৈতিক কারণে কোনও সেনা বা তাঁর মৃত্যুকে ব্যবহার করা যাবে না।" তবে নির্বাচন কমিশনের সব রকম চেতাবনি সত্ত্বেও সাধ্বী প্রজ্ঞা অবশ্য থামার পাত্রী নন, তিনি বাবরি মসজিদ ভাঙা নিয়েও ফের বিতর্কিত মন্তব্য করেছেন। বলেছেন, "অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে আমি গর্বিত। ওখানেই ফের যাব রামমন্দির বানাতে।"

```