Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সাঁতরে বহু প্রাণ বাঁচিয়েছেন, চুঁচুড়ার সুরেন্দর সাহানি এবার নিজেই নিখোঁজ হলেন গঙ্গায়

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল নেতা তপন দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছন। আসে চুঁচুড়া থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে তল্লাশি শুরু করেছে।

সাঁতরে বহু প্রাণ বাঁচিয়েছেন, চুঁচুড়ার সুরেন্দর সাহানি এবার নিজেই নিখোঁজ হলেন গঙ্গায়

গঙ্গার ধারে ভিড়

শেষ আপডেট: 7 June 2025 13:08

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: যাঁর হাত ধরে অনেকে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, সেই মানুষটি হারিয়ে গেলেন গঙ্গায়। শনিবার সকালে স্নান করতে নামার পর আর খোঁজ মিলছে না চুঁচুড়ার বড়বাজারের বাসিন্দা সুরেন্দর সাহানির (৫০)।

সুরেন্দর  ছিলেন এলাকার পরিচিত মুখ। দুর্দান্ত সাঁতার কাটতেন গঙ্গায়। বহুবার ডুবে যাওয়া মানুষকে টেনে তুলেছেন। বাঁচিয়ে দিয়েছেন প্রাণ। কিন্তু এদিন সেই গঙ্গাতেই হারিয়ে গেলেন তিনি। প্রতিদিন নিয়ম করে সকাল সকাল স্থানীয় মাঠে দৌড়তে যেতেন। এরপর পুরনো লঞ্চঘাটে গঙ্গায় স্নান করতেন সুরেন্দর। শনিবারও অন্য দিনের মতোই দৌড়তে গিয়েছিলেন, তারপর গঙ্গায় নেমেছিলেন স্নানের জন্য। তারপর থেকেই আর খোঁজ মিলছে না তাঁর।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল নেতা তপন দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছন। আসে চুঁচুড়া থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে তল্লাশি শুরু করেছে। তপন দাশগুপ্ত বলেন, “অনেক মানুষকে গঙ্গায় ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছেন সুরেন্দর। আজ তাঁরই খোঁজ মিলছে না। শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।” বিধায়ক অসিত মজুমদারের কথায়, “যে নিজে এত মানুষের প্রাণ বাঁচিয়েছে, সেই যদি গঙ্গায় ডুবে যায়, তাহলে এটাকে কীভাবে ব্যাখ্যা করব!"

প্রয়াতের ভাই বীরেন্দর সাহানী বলেন, “দাদা দুর্দান্ত সাঁতার জানত। প্রতিদিনই গঙ্গায় নামত। আজ আর উঠল না।” স্থানীয় কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায় জানান, “আগামী নভেম্বর মাসে সুরেন্দরের মেয়ের বিয়ে। গতকালই লজ বুক করেছে। এত ভাল সাঁতারু গঙ্গা থেকে উঠবেন না এটা বিশ্বাস হচ্ছে না।"

যেখান থেকে তিনি বারবার ফিরিয়ে এনেছিলেন অন্যদের, সেখানেই আজ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে  বিপর্যয় মোকাবিলা বাহিনী।


```