Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বজনপোষণের অভিযোগ উড়িয়ে পাওয়ার কন্যার দাবি, যোগ্যতা প্রমাণ করে দলের শীর্ষে

দ্য ওয়াল ব্যুরো: এমনটা হওয়ারই কথা ছিল যে এনসিপি-র কার্যনির্বাহী সভাপতি হিসাবে নাম ঘোষণা মাত্র স্বজনপোষণের অভিযোগ উঠবে। আর সে জন্য উত্তর যেন তৈরিই রেখেছিলেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। রবিবার তিনি নিজের যোগ্যতা, দক্ষতা তুলে ধরতে

স্বজনপোষণের অভিযোগ উড়িয়ে পাওয়ার কন্যার দাবি, যোগ্যতা প্রমাণ করে দলের শীর্ষে

শেষ আপডেট: 11 June 2023 12:49

দ্য ওয়াল ব্যুরো: এমনটা হওয়ারই কথা ছিল যে এনসিপি-র কার্যনির্বাহী সভাপতি হিসাবে নাম ঘোষণা মাত্র স্বজনপোষণের অভিযোগ উঠবে। আর সে জন্য উত্তর যেন তৈরিই রেখেছিলেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে।

রবিবার তিনি নিজের যোগ্যতা, দক্ষতা তুলে ধরতে হাতিয়ার করেন লোকসভার অধিবেশনকে। বলেন, লোকসভার অধিবেশন কে পরিচালনা করেন? আমার পিতা কি লোকসভার স্পিকার? লোকসভায় আমার ভূমিকার দিকে চোখ বুলিয়ে দেখুন। সাংসদদের মধ্যে শীর্ষে আমার নাম। এই কৃতিত্ব তো কেউ আমাকে দেয়নি। আমি অর্জন করেছি। সেই কারণেই আমাকে দলের শীর্ষ পদে বসানোকে কোনওভাবেই স্বজনপোষণ বলা যায় না।

শনিবার দুপুরে মহারাষ্ট্র তো বটেই, জাতীয় রাজনীতিতেও বড় খবর ছিল প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারের ঘোষণা। দলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রফুল্ল প্যাটেল ও মেয়ে সুপ্রিয়াকে দলের কার্যনির্বাহী সভাপতি করেন শরদ। গত মাসেই বোঝা গিয়েছিল মহারাষ্ট্রের রাজনীতির পাওয়াফুল ম্যান শরদ বড় কিছু ঘটাতে চলেছেন। গত মাসে প্রথমে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে। তাদের দলের সব স্তরের প্রতিক্রিয়া দেখে খুশি হন এই প্রবীণ রাজনীতিক। প্রকাশ্যে সকলেই বলেছেন, আপনি আজীবন সভাপতি থাকবেন। চারদিনের মাথায় পাওয়ার ঘোষণা করেন, সকলের ইচ্ছাপূরণ করতে সভাপতির পদে আপাতত থাকছেন।

শনিবারের ঘোষণাটিও ছিল গত মাসের মতোই আচমকা। তবে অবাক করেনি কাউকে। শুধু ভাইপো অজিত পাওয়ারকে দলের উপরতলায় স্থান না দেওয়ায় এনসিপির অন্দরে-বাইরে জোর চর্চা শুরু হয়। তবে ভাইপো বা মেয়ে যাঁরই পদোন্নতি হত, পরিবারতন্ত্রের অভিযোগ উঠতই। যদিও তা এ দেশের রাজনীতিতে মোটেই নতুন কিছু নয়। এই ব্যাপারে বিজেপি বিরোধীদের দিকে আঙুল তুললেও জাতীয় স্তরে না থাকলেও রাজ্যে রাজ্যে গেরুয়া শিবিরেও আছে পরিবারবাদীরা।

সুপ্রিয়াকে নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তিনি দলীয় সুপ্রিমো তথা প্রতিষ্ঠাতা পাওয়ারের মেয়ে বলে। যদিও একথাও ঠিক, তিনি দলে উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘদিন রাজনীতি করছেন সুপ্রিয়া। জাতীয় রাজনীতিতে বাবার ছায়াসঙ্গী হয়েও নিজের অস্তিত্ব তুলে ধরেছেন। সবাই জানে, পাওয়ারের অনেক সিদ্ধান্তের পিছনেই হাত থাকে সুপ্রিয়ার। আর মেয়েকে অন্ধকারে রেখে এনসিপি সুপ্রিমো কোনও সিদ্ধান্ত নেন না। অনেকেই মনে করছেন, লোকসভা ভোটের পর আরও বড় পরিবর্তন অপেক্ষা করছে। তখন সভাপতির পদ থেকে সরে গিয়ে সুপ্রিয়াকে বসিয়ে দেবেন সেই চেয়ারে। কার্যনির্বাহী সভাপতি থেকে যাবেন প্রফুল্ল।

কিন্তু ভাইপো অজিতের প্রতিক্রিয়া কেমন হতে পারে? সুপ্রিয়াকে কার্যনির্বাহী সভাপতি করার সিদ্ধান্তকেই বা কীভাবে নিয়েছেন অজিত? প্রকাশ্যে নেতিবাচক কিছু বলেননি। অজিত ও সুপ্রিয়ার ব্যক্তিগত সম্পর্ক বাইরে বেশ ভাল। প্রকাশ্যে দাদা ও বোন কখনও একে অপরের বিরুদ্ধে মুখ খোলেননি। তবে সুপ্রিয়ার রবিবারের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। যোগ্যতার কারণেই বড় পদ পেয়েছেন, বাবার কারণে নয়, এমন দাবি করে পাওয়ার কন্যা দলে ও দলের বাইরের সমালোচকদের মুখ বন্ধ করতে চাইলেন। বার্তা দিলেন অজিতকেও, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

ট্রেনের সামনে শুয়ে পড়লেন এক ব্যক্তি! পলকে ছুটে এলেন মহিলা কনস্টেবল, কান ঘেঁষে বাঁচালেন প্রাণ


```