Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের ছুটিতে সম্পূর্ণ বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট, আইনমন্ত্রীর উল্টো সুরে ঘোষণা প্রধান বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice) ডিওয়াই চন্দ্রচূড় আজ ঘোষণা করেছেন, আদালতের আসন্ন শীতকালীন ছুটিতে (winter vacation) সুপ্রিম কোর্টে কোনও অবকাশকালীন বেঞ্চ বসবে না। আগামীকাল থেকে টানা দু সপ্তা

শীতের ছুটিতে সম্পূর্ণ বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট, আইনমন্ত্রীর উল্টো সুরে ঘোষণা প্রধান বিচারপতির

শেষ আপডেট: 16 December 2022 06:59

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice) ডিওয়াই চন্দ্রচূড় আজ ঘোষণা করেছেন, আদালতের আসন্ন শীতকালীন ছুটিতে (winter vacation) সুপ্রিম কোর্টে কোনও অবকাশকালীন বেঞ্চ বসবে না। আগামীকাল থেকে টানা দু সপ্তাহ বন্ধ থাকবে কোর্ট।

লক্ষণীয়, প্রধান বিচারপতির এই ঘোষণা দেশের আইনমন্ত্রীর ভাবনার সম্পূর্ণ উল্টো। গতকালই সংসদে কয়েকজন বিজেপি সাংসদ আদালতের লম্বা ছুটি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, অতিরিক্ত ছুটির কারণে মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

পরে আইন মন্ত্রী রিজিজু সাংসদদের উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করে বলেন, দেশবাসীর মধ্যে এমন ধারণা আছে যে ছুটির জন্য সময়ে আদালতের কাছ থেকে বিচার পাওয়া যায় না।

অনেকেই মনে করেছিলেন, সংসদের উদ্বেগের কারণে এবার শীতের ছুটি কমানো হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে।

আজ প্রধান বিচারপতির তরফে ব্যাখ্যা দেওয়া হয়, শীতকালীন ছুটি সুপ্রিম কোর্টের চলতি ক্যালেন্ডারের অংশ। এই সময় অবকাশকালীন বেঞ্চ চালু থাকে না। এবারও থাকবে না। ছুটির বেঞ্চগুলি সাধারণত মে-জুন মাসে দীর্ঘ গ্রীষ্মের বিরতির জন্য গঠিত হয় এবং ডিসেম্বরে শীতকালীন বিরতির সময় নয়, বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

প্রধান বিচারপতি বলেন, আগামীকাল থেকে ২ জানুয়ারী, পর্যন্ত কোন বেঞ্চ চালু থাকবে না।

প্রধান বিচারপতির মন্তব্য এমন সময়ে এসেছে যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী দীর্ঘ ছুটি উপভোগ করায় বিচার বিভাগকে কটাক্ষ করেছেন।

আইনমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে বলেন, 'ভারতের জনগণের মধ্যে একটি ধারণা আছে যে আদালত দীর্ঘ ছুটি ভোগ করে। যা বিচার-প্রার্থীদের জন্য মোটেই সুবিধাজনক নয়। সমাজের এই অংশের এবং সংসদের বার্তা ও অনুভূতি বিচার বিভাগের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য।

প্রসঙ্গত, আদালতের দীর্ঘ ছুটি প্রায়ই সমালোচনার মুখে পড়ে। গতকাল সংসদে এই বিষয়ে সবচেয়ে সরব ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। তিনি বলেন, গ্রীষ্মে টানা ৪৭ দিন আদালত বন্ধ থাকে। শীতের ছুটি দু সপ্তাহ। এত ছুটি থাকলে মামলার বোঝা কমবে কীভাবে। তাঁর পরামর্শ, সরকারি অফিস ও আদালতের ছুটি সমান করা হোক।

'দুয়ারে কোল' পোস্টার দুবরাজপুরে! ১২ টন অবৈধ কয়লা উদ্ধার তৃণমূল নেতার শ্বশুরবাড়িতে


```