Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি অস্ত্রের ব্যবহারে কড়া আইন আনতে চলেছে সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে ক্রমাগত বেড়েই চলেছে বেআইনি অস্ত্রের ব্যবহার। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য একাধিক রাজ্যে যথেচ্ছ বেআইনি অস্ত্রের ব্যবহারের (stricter law against the usage of illegal weapons) ফলে ঘটছ

বেআইনি অস্ত্রের ব্যবহারে কড়া আইন আনতে চলেছে সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 17 May 2023 05:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে ক্রমাগত বেড়েই চলেছে বেআইনি অস্ত্রের ব্যবহার। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য একাধিক রাজ্যে যথেচ্ছ বেআইনি অস্ত্রের ব্যবহারের (stricter law against the usage of illegal weapons) ফলে ঘটছে নানারকম দুর্ঘটনা। সেই কারণেই এবার বেআইনি অস্ত্রের ব্যবহার আরও কঠোর করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme court wants stricter law)।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বেআইনি অস্ত্র মজুত রাখাকে একটি গুরুতর সমস্যা বলে মন্তব্য করেন। এই সমস্যা সমাধানের জন্য সরকারকেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের তরফে। এপ্রিলের ১৩ তারিখে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সুপ্রিম কোর্টের তরফে নোটিস পাঠিয়ে বলা হয় বেআইনি অস্ত্রের ব্যবহারের ফলে যে অপরাধগুলি ঘটছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

বিচারপতি কে এম জোসেফ এবং বি ভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশে বেআইনি অস্ত্র ব্যবহার করে ঘটানো অপরাধের সংখ্যা অনেক বেশি। এই তালিকায় একমাত্র তামিলানড়ুকে রাখেননি দুই বিচারপতি। তামিলনাড়ুতে বেআইনি অস্ত্রের ব্যবহার করে কোনও অপরাধ ঘটেনি এমনটাই জানা গেছে।

কেন্দ্রের তরফে এই মামলায় উপস্থিত আইনজীবী রজত নায়ারকে এদিন বেঞ্চের পক্ষ থেকে বলা হয় এই সমস্যা দিনে দিনে গুরুতর আকার ধারণ করছে। এই সমস্যার সমাধান করতে রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। বেআইনি অস্ত্র ব্যবহারকে গুরুতর অপরাধ বলে ঘোষণা করতে হবে রাজ্যের তরফে। একমাত্র সেক্ষেত্রেই এড়ানো যাবে বেআইনি অস্ত্রের কেনাবেচা।

বেআইনি অস্ত্র কেনা এবং সেই অস্ত্র দিয়ে অপরাধ ঘটানো হলে সংশোধিত অস্ত্র আইনের দ্বারা অন্তত ৩ বছরের কারাবাস হতে পারে। কারাবাসের মেয়াদ ৭ বছর পর্যন্তও হতে পারে অপরাধের গুরুত্ব বিচার করে।

আমেরিকার সঙ্গে তুলনা টেনে বেঞ্চের মন্তব্য, অস্ত্র কেনার ওপর নির্দিষ্ট আইন না থাকলে ঠিক এই ভাবেই ভুগতে হবে রাজ্যগুলিকে। প্রসঙ্গত, অস্ত্র কেনায় কোনওরকম বাধানিষেধ না থাকায় যে কেউই দামি বন্দুক বা রিভলভার কিনতে পারেন মার্কিন মুলুকে। ফলে, গত কয়েক মাসে বন্দুকবাজের হামলার একাধিক ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়।

অস্ত্র আইন সংশোধনের প্রশ্নে আইনজীবী রজত নায়ার বলেন, এই আইন সংশোধনে রাজ্যগুলির মতামত নিতে হতে পারে। এ প্রসঙ্গে বেঞ্চ মন্তব্য করেন, কী কারণে এত বেশি সংখ্যায় বেআইনি অস্ত্রের প্রয়োজন পড়ছে তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

ইডিকে তুলোধোনা সুপ্রিম কোর্টের: আপনারা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না


```