Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেস্টিজ ইস্যু বানাচ্ছেন কেন? কুনোয় চিতার মৃত্যুমিছিল, কেন্দ্রকে প্রশ্ন উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনোয় চিতার মৃত্যু (Kuno Cheetah Deaths) নিয়ে মামলায় এবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কুনোয় চিতার মৃত্যুমিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে য

প্রেস্টিজ ইস্যু বানাচ্ছেন কেন? কুনোয় চিতার মৃত্যুমিছিল, কেন্দ্রকে প্রশ্ন উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 20 July 2023 12:18

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনোয় চিতার মৃত্যু (Kuno Cheetah Deaths) নিয়ে মামলায় এবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কুনোয় চিতার মৃত্যুমিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে কেন্দ্রের প্রতি সুপ্রিম কোর্টের বক্তব্য, 'এটাকে একটা প্রেস্টিজ ইস্যু (Prestige Issue) বানিয়ে ফেলবেন না।'

গত ফেব্রুয়ারি মাসে কুনো জাতীয় উদ্যানে ১২টি চিতা আনা হয়েছিল। (Kuno Cheetah Deaths)

ভারতে চিতার পুনর্বাসনের ক্ষেত্রে সাহায্য করার বিষয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ার পরেই সেখান থেকে ভারতে আনা হয়েছিল চিতাগুলিকে। তারও আগে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল কুনোতে। পরে কয়েকটি চিতার শাবকও জন্মায়। সব মিলিয়ে ২৪টি চিতা ছিল কুনো ন্যাশনাল পার্কে। কিন্তু দেশে আনার পর থেকেই মৃত্যু হচ্ছিল একের পর এক চিতার। শাবক এবং পূর্ণবয়স্ক মিলিয়ে এখনও পর্যন্ত ৮টি চিতার মৃত্যু হয়েছে। গত সপ্তাহেও দুটি চিতা মারা গেছে।

সেই নিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) মামলাও দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি জেবি পারদিওয়ালার একটি বেঞ্চ প্রশ্ন তোলে, কেন সরকার এই ব্যাপারটাকে 'প্রেস্টিজ ইস্যু' বানিয়ে ফেলছে! বিচারপতিরা আরও জানতে চান, কেন এত জায়গা থাকতে শুধুমাত্র একটি জায়গাতেই রাখা হচ্ছে চিতাগুলিকে। কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

বিচারকদের প্রশ্নের জবাবে এদিন সরকারপক্ষের আইনজীবী ঐশ্বর্য ভাটি জানান, সরকারের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি একথাও জানান, জায়গা পরিবর্তন করার সময় ৫০% চিতার মৃত্যু স্বাভাবিক ঘটনা।

এদিন আদালত এতগুলি চিতার মৃত্যু কী কারণে হয়েছে, তা জানতে চায়। প্রাণীগুলি ভারতের জলবায়ুতে খাপ খাইয়ে নিতে পারছে কিনা, নাকি কিডনি কিংবা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগে মারা যাচ্ছে, সে ব্যাপারে জানতে চান বিচারপতিরা। এর উত্তরে সরকারি কৌঁসুলি জানান, সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে এতগুলি চিতার।

এদিন আদালত জানিয়েছে, রাজস্থানের একটি অভয়ারণ্য চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত। সেখানে কুনোর চিতাদের রাখার কথা সরকারকে বিবেচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট।

এডমন্ড হিলারি, যাঁর বুটের নীচ থেকে শুরু হয়েছিল ইতিহাস


```