Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু নির্যাতন: জেলায় জেলায় বিশেষ আদালত তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: শিশু ধর্ষণ, শিশু নিগ্রহ সংক্রান্ত মামলাগুলির বিচারের জন্য জেলায় জেলায় বিশেষ আদালত তৈরির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বেধীন বেঞ্চ জানিয়েছে, ‘প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস’

শিশু নির্যাতন: জেলায় জেলায় বিশেষ আদালত তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 25 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শিশু ধর্ষণ, শিশু নিগ্রহ সংক্রান্ত মামলাগুলির বিচারের জন্য জেলায় জেলায় বিশেষ আদালত তৈরির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বেধীন বেঞ্চ জানিয়েছে, ‘প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস’ বা পকসো আইনের আওতায় সারা দেশে দেড় লক্ষেরও বেশি মামলা ঝুলে আছে। বিশেষ আদালত তৈরি করে অবিলম্বে সেই মামলাগুলির শুনানি শুরু করতে হবে। পাশাপাশি, শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়ে মামলা চলার সময় আদালতের ভিতরের পরিবেশও হতে হবে শিশুবান্ধব। প্রশিক্ষিত ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে কেন্দ্রকে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানিয়েছে, এই আদালত তৈরি হবে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে। যে সমস্ত জেলায় শতাধিক শিশু নির্যাতনের মামলার শুনানি বাকি পড়ে রয়েছে, সে জেলাগুলিতেই সবচেয়ে আগে বিশেষ আদালত তৈরির কাজ শুরু হবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় অনুদানের প্রয়োজন বলেও জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সারা দেশের অমীমাংসিত পকসো মামলাগুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য আরও সময় দরকার। বিচারপক্রিয়ার জন্য দরকার সংবেদনশীল আইনজীবী। তা ছাড়া, আইন-আদালত, থানা-পুলিশ, আসামি, অভিযু্ক্তদের নিয়ে শিশু মনে কোনও ছাপ না পড়ে সে দিকে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। অনেক সময়ে নাবালিকা বা নাবালকদের নিগ্রহ, যৌন হেনস্থা বা ধর্ষণের মামলায় আদালতে আসতে হয় ওদের। সাক্ষ্য দিতে হয়। এমনকি অভিযুক্তকে চিহ্নিত করতেও হাজির করানো হয়ে থাকে। ফলে আর পাঁচটা আদালতের মতো পরিবেশ হলে সহজেই শিশু মনে ছাপ পড়তে পারে। আদালতে শিশুদের উপরে যৌন নির্যাতনের ক্ষেত্রে পকসো আইনের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এজলাস গঠন হয়। আইন অনুযায়ী, পকসো আদালতের জন্য স্পেশাল পিপি নিয়োগ করা বাধ্যতামূলক। বিশেষ আদালতগুলোতে সেই ব্যবস্থা অগ্রিম রাখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী দু’মাসে সব ব্যবস্থা পাকা করে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।

```