Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিলকিস: মহুয়া, সুহাসিনীদের মামলায় সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোর ধর্ষকদের কেন আগাম মুক্তি দেওয়া হয়েছে, কেন্দ্র ও গুজরাত সরকারের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশেষ বেঞ্চ। সোমবার থেকে শীর্ষ আদালতে শুরু হয়েছে বিলকিস (Bilkis Bano) মামলার শুনানি। গত সপ্

বিলকিস: মহুয়া, সুহাসিনীদের মামলায় সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 27 March 2023 12:46

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোর ধর্ষকদের কেন আগাম মুক্তি দেওয়া হয়েছে, কেন্দ্র ও গুজরাত সরকারের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশেষ বেঞ্চ। সোমবার থেকে শীর্ষ আদালতে শুরু হয়েছে বিলকিস (Bilkis Bano) মামলার শুনানি। গত সপ্তাহে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিশেষ বেঞ্চ গঠন করে দিয়ে দ্রুত শুনানির নির্দেশ দেন।

সোমবার বিশেষ বেঞ্চের দুই বিচারপতি কেএম জোসেফ এবং বিবি নাগরত্না শুনানিতে কেন্দ্র ও গুজরাত সরকারের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেন।

গত বছর ১৫ অগাস্ট বিলকিসকে ধর্ষণ ও তাঁর পরিবারের ১৪ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত ১১জন যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিকে মুক্তি দেয়।

ওই ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই। গুজরাত সরকার দোষীদের আগাম মুক্তি দেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেয়।

ওই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন সিপিএম নেত্রী সুহাসিনী আলি এবং তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক ব্যক্তি। পরে আলাদা মামলা করেন বিলকিস বানোও।

অপরাধীদের মুক্তি দেওয়ার পরের সপ্তাহেই মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতে। কিন্তু সুপ্রিম কোর্টে একাধিকবার মামলাটি উঠলেও শুনানি পিছিয়ে যায়। একজন বিচারপতি কোনও কারণ না দেখিয়েই মামলা থেকে সরে দাঁড়ান।

গত সপ্তাহে বিলকিসের আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অনুযোগ করেন, মামলাটি প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে কথা দেন বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি করা হবে। সেই মতো পদক্ষেপ করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, এই সংক্রান্ত সব কটি মামলার বিশেষ বেঞ্চে একসঙ্গে শুনানি হবে।

‘মোদানি’কে রাহুলের প্রশ্ন, কর্মীদের টাকা আদানিদের সংস্থায় কেন


```