Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার কর্মবিরতির ডাক, চাকরিহারাদের নবান্নে ধর্নায় বসার আহ্বান সংগ্রামী যৌথমঞ্চর

যৌথমঞ্চের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাঁচাতে নয়, গ্রেফতারি এড়ানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল। কারণ, মন্ত্রী, আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িত।

শনিবার কর্মবিরতির ডাক, চাকরিহারাদের নবান্নে ধর্নায় বসার আহ্বান সংগ্রামী যৌথমঞ্চর

সাংবাদিক বৈঠকে যৌথমঞ্চের সদস্যরা।

শেষ আপডেট: 3 April 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় (supreme court ssc recruitment corruption) আগামী শনিবার কর্মবিরতির ডাক দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ (Sangrami joutha mancha)। একই সঙ্গে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার জন্য রাজ্য সরকারের উপর চাপ তৈরির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা। 

২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সকালে আদালতের রায় সামনে আসতেই হাহাকার নেমে এসেছে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন এবং তাঁদের পরিবারের মধ্যে।

এই রায়কে কেন্দ্র করে চাকরিহারা এবং তাঁদের পরিবারের কেউ যেন হঠকারী সিদ্ধান্ত না নেন, সেই আর্জি জানিয়ে সংগ্রামী যৌথমঞ্চর আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আবেগের বশে কোনও হটকারী সিদ্ধান্ত নেবেন না। লড়াইয়ের পথ এখনও খোলা আছে। মিরর ইমেজ থেকে যোগ্য ও অযোগ্য বাছাই করা হোক। প্রয়োজনে চাকরিহারা ও তাঁদের পরিবারের সদস্যরা নবান্নের সামনে ধর্নায় বসুন। আমরাও থাকব আপনাদের পাশে।"

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ভাস্করবাবু বলেন, "সুপার নিউম্যারিক পোস্ট যে করা হয়েছিল তার জন্য ক্যাবিনেটকে দ্রুত হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করুক সিবিআই। সেজন্য সবাইকে একযোগে লড়াইয়ে নামতে হবে। সরকারের ওপর এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে বাধ্য হয় যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়।"

এজন্য আগামী শনিবার কর্মবিরতির ডাক দিয়ে ভাস্করবাবু বলেন, " আন্দোলন ছাড়া সরকার তালিকা প্রকাশ করবে না। এখনও সময় আছে, আন্দোলনে নামুন।"

সংগ্রামী যৌথমঞ্চের অপর নেতা অনিরুদ্ধ ভট্টাচার্যর অভিযোগ, "যোগ্য প্রার্থীদের বাঁচাতে নয়, গ্রেফতারি এড়ানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল। কারণ, মন্ত্রী, আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িত।"

আগামী ৭ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাস্করবাবু বলেন, "আমরা আশা করব মুখ্যমন্ত্রী ওই বৈঠকে দুটি তালিকা নিয়ে যাবেন। একটি যোগ্যদের অন্যটি অযোগ্যদের।"


```