Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তদন্ত শেষের আগে গ্রেফতার নয়, নূপুরের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: ইসলামের (Islam) নবীকে (Prophet) নিয়ে আপত্তিজনক মন্তব্য করার দায়ে অভিযুক্ত প্রাক্তন বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) বড় ধরনের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপ

তদন্ত শেষের আগে গ্রেফতার নয়, নূপুরের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 10 August 2022 12:26

দ্য ওয়াল ব্যুরো: ইসলামের (Islam) নবীকে (Prophet) নিয়ে আপত্তিজনক মন্তব্য করার দায়ে অভিযুক্ত প্রাক্তন বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) বড় ধরনের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জেবি পারদিওয়ালার বিশেষ বেঞ্চ নূপুরের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে হওয়া সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এখন দিল্লি পুলিশ সমস্ত মামলার তদন্ত করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার (arrest) করতে পারবে না।


প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এই বেঞ্চই নূপুরের একই আর্জি মাস খানেক আগে খারিজ করে দিয়েছিল। নূপুরের মন্তব্যের জেরেই দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক অশান্তি দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন দুই বিচারপতি।

কিন্তু আদালতের ওই পর্যবেক্ষণ নিয়ে নানা মহল থেকে আপত্তি তোলা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আইনজীবীদের একাংশ খোলা চিঠি প্রকাশ করে আদালতের অবস্থানকে বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার শামিল বলে উল্লেখ করেন।

নূপুর জীবনের আশঙ্কার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন। যদিও অভিযোগ ওঠার পর থেকেই তিনি আত্মগোপন করে আছেন। বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলি দিল্লিতে স্থানান্তর করার দাবি জানিয়েছিলেন তিনি। সেই মামলায় ফের শুনানি ছিল আজ। আদালত নূপুরকে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করতে দিল্লি হাইকোর্টে যাওয়ার অনুমতি দিয়েছে।

এর আগে গত ১৯ জুলাইয়ের শুনানিতে আদালত ১০ আগস্ট পর্যন্ত তাঁর গ্রেফতারিতে স্থগিতদেশ জারি করেছিল। আদালত ৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করে। আদালত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল যে নূপুর শর্মার বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

প্রসঙ্গত, গত ২৭ মে, নূপুর শর্মা একটি টিভি বিতর্কে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার জেরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। একই সঙ্গে কয়েকটি ইসলামিক দেশও আপত্তি জানায়। চাপের মুখে বিজেপি নূপুরের বক্তব্য খারিজ করে এবং তাঁকে দল থেকে বহিষ্কার করে।

বিহার-অস্ত্রে ইউপিএ পুনরুজ্জীবনের ভাবনা, নীতীশকে সমন্বয়কারী হতে আর্জি সনিয়ার


```