Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যা মামলার বিচারপতিকে রাজ্যপাল, বিতর্কে কেন্দ্র, বিচারালয়

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপ্রতি আবদুল এস নজিরকে (S. Abdul Nazeer) অন্ধপ্রদেশের রাজ্যপাল (Governor of Andhra Pradesh) হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে মোট সাতজনকে রাজ্যপাল হিসেবে নিয়

অযোধ্যা মামলার বিচারপতিকে রাজ্যপাল, বিতর্কে কেন্দ্র, বিচারালয়

শেষ আপডেট: 13 February 2023 03:10

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপ্রতি আবদুল এস নজিরকে (S. Abdul Nazeer) অন্ধপ্রদেশের রাজ্যপাল (Governor of Andhra Pradesh) হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে মোট সাতজনকে রাজ্যপাল হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেই তালিকায় পাঁচজনই হলেন বিজেপির প্রথম সারির নেতা। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্তা এবং অপরজন বিচারপতি নজির।

এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাজ্যপাল করা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিবাদে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, ব্যক্তি বিচারপতি নজির সম্পর্কে তাদের কোন অভিযোগ নেই। কিন্তু বিচারপতি নজির মাত্র দেড় মাস আগে সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়েছেন। এছাড়া তিনি দেশের তিনটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত মামলার রায়ের সঙ্গে যুক্ত। তার মধ্যে অন্যতম হল অযোধ্যা মামলা (Ayodhya verdict)। যে পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যার বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করেছেন, বিচারপতি নজির তার সদস্য ছিলেন। এছাড়া বিমূদ্রাকরণ এবং তিন তালাক নিষিদ্ধ করার রায় দিয়েছেন এই বিচারপতি।

কংগ্রেসের অভিষেক মনু সিংভির বক্তব্য, বিচারপতি নজিরকে নজিরবিহীনভাবে রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির একটি টুইটকে হাতিয়ার করেছেন সিংভি। জেটলি কংগ্রেস জমানায় এই ধরনের নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এমন কাউকে রাজ্যপাল নিয়োগ করা উচিত নয় যাতে সেই ব্যক্তির অতীতের কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠে।

বর্তমান আইনমন্ত্রী কিরেন রিজিজু অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, সমস্ত রীতি মেনেই নিয়োগ করা হয়েছে নজিরকে।

প্রসঙ্গত এর আগে অযোধ্যা মামলার আর এক বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত সদস্য করেছে বিজেপি সরকার হয়েছে। তিনি হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সিপিমের রাজ্যসভার সদস্য এ এ রহিমের বক্তব্য, বিচারপতি নজিরের উচিত সরকারের প্রস্তাব ফিরিয়ে দিতে বিচারালয় এবং বিচারপতি হিসেবে তাঁর মর্যাদা রক্ষা করা।

রাজ্যপালের সচিবের পদ থেকে সরানো হতে পারে নন্দিনী চক্রবর্তীকে


```