Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৮১ দিন পর কেন? মলয় ঘটকের বিরুদ্ধে ইডির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখেও পড়তে হয়েছে।

১৮১ দিন পর কেন? মলয় ঘটকের বিরুদ্ধে ইডির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

মলয় ঘটক

শেষ আপডেট: 20 September 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালতে বড় স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তাঁর বিরুদ্ধে করা ইডির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখেও পড়তে হয়েছে।

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাঁরা প্রথমেই ইডির আইনজীবীকে প্রশ্ন করে, এই মামলায় ১৮১ দিন পরে কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তাঁরা? এর কোনও যথাযথ উত্তর ইডির পক্ষ থেকে দেয়নি হয়নি আদালত। ফলে তাঁদের মলক ঘটকের বিরুদ্ধে করা আর্জি খারিজ হয়ে যায়। 

কয়লা পাচার মামলায় রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মলয়। দিল্লির পরিবর্তে কলকাতার ইডি অফিসে যেন তাঁকে ডাকা হয়, এই আর্জি ছিল। তাঁর আবেদন মান্যতা পায় দিল্লির আদালতে। কিন্তু পরে ইডির অভিযোগ ছিল, মলয় ঘটক এই রায়ের ফলে কিছু বাড়তি সুবিধা পাবেন। তাই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই মলয়কেও কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছিল ইডি।   

মলয় ঘটককে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কয়লা পাচার মামলায় প্রথমবার তলব করেছিল ইডি। কিন্তু প্রথম থেকেই মলয়ের দাবি ছিল, তাঁকে হেনস্থা করার জন্যই এই তলব করা হয়েছে। কলকাতায় অফিস থাকা সত্ত্বেও দিল্লিতে ডাকা হচ্ছে। সেই নিয়েই আদালতে গেছিলেন তিনি। ইডি হুমকি দিতে পারে, এমনও অভিযোগও করেছিলেন মলয়। 


```