Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ধর্মস্থান, প্রতিষ্ঠানের নাম বদলে কমিশন গঠনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন জায়গা, রাস্তা, প্রতিষ্ঠান (institution), ধর্মস্থানের নাম বদলের হিড়িক চলছে বিগত কয়েক বছর যাবত। কখনও কেন্দ্রীয় সরকার, তো কখনও বিজেপি শাসিত রাজ্য সরকার এলাকার নাম কিংবা প্রতিষ্ঠানের নাম বদলে দিচ্ছে। মূলত, চ

ধর্মস্থান, প্রতিষ্ঠানের নাম বদলে কমিশন গঠনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 27 February 2023 10:09

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন জায়গা, রাস্তা, প্রতিষ্ঠান (institution), ধর্মস্থানের নাম বদলের হিড়িক চলছে বিগত কয়েক বছর যাবত। কখনও কেন্দ্রীয় সরকার, তো কখনও বিজেপি শাসিত রাজ্য সরকার এলাকার নাম কিংবা প্রতিষ্ঠানের নাম বদলে দিচ্ছে। মূলত, চলতি ইসলামিক নাম বদলে ফেলা হচ্ছে।

নাম বদলের এই প্রক্রিয়াকে পাকাপাকি রূপ দিতে একটি কমিশন বা নিগম গঠনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি তথা গেরুয়া শিবিরের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়।

সোমবার তাঁর জনস্বার্থ মামলা খারিজ (rejected) করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের দুই বিচারপতি কেএম জোসেফ এবং বিবি নাগরত্নার বেঞ্চ সোমবার বলেছে, নামের সঙ্গে একটি এলাকার, প্রতিষ্ঠানের ইতিহাস জড়িত। তাই নাম পরিবর্তনে কোনও পৃথক প্রতিষ্ঠান তৈরির কোনও প্রয়োজন নেই।

এই প্রসঙ্গে হিন্দুত্বের প্রশ্নটিও সামনে আসে। বিচারপতি জোসেফ বলেন, হিন্দুত্ব একটি জীবনশৈলী। সমাজ, সংস্কৃতির সব ধারা হিন্দুত্বে এসে মেশে।

বিচারপতির আরও বক্তব্য, অতীতে বিদেশিরা ভারত আক্রমণ করেছে, শাসন করেছে। সেই সুবাদে নানা সংস্কৃতির মিশ্রণ হয়েছে ভারতের সমাজ জীবনে। সেই সূত্রে স্থান, প্রতিষ্ঠান, ধর্মস্থানের নাম রাখা হয়েছে। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জনস্বার্থের মামলাটি খারিজ করে দিয়ে বলেছে, নাম পরিবর্তন একটি ধারাবাহিক কার্যক্রমে পরিণত হলে দেশে সংঘাতের পরিবেশ বিরাজ করবে।

মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, ইডিকে সময় বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


```