Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিচারপতি চন্দ্রচূড়কে দেশের প্রধান বিচারপতি না করার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: বুধবার এক বিরল ও অস্বস্তিকর মামলার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসাবে কার্যভার গ্রহণ করার কথা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud)। তাঁর নিয়োগ বাতিল করার দাব

বিচারপতি চন্দ্রচূড়কে দেশের প্রধান বিচারপতি না করার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 2 November 2022 11:05

দ্য ওয়াল ব্যুরো: বুধবার এক বিরল ও অস্বস্তিকর মামলার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসাবে কার্যভার গ্রহণ করার কথা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud)। তাঁর নিয়োগ বাতিল করার দাবি নিয়ে এদিন বর্তমান প্রধান বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন সর্বোচ্চ আদালতের এক আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ আর্জি মেনে জরুরি ভিত্তিতে মামলাটি শুনলেও আইনজীবীর আবেদন পত্রপাঠ খারিজ করে দেয়।

তবে মামলাটি নিয়ে বিচারপতি ও আইনজীবী মহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এমন মামলা নজিরবিহীন না হলেও বিরল সন্দেহ নেই।

প্রধান বিচারপতি ললিতের বেঞ্চ মামলটি খারিজ করতে গিয়ে বলে এর বিষয়বস্তুর কোনও গুরুত্ব নেই। কোনও বিচারপতির রায়ের সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।

আইনজীবী মুরসালিন অসিজিৎ শেখের দায়ের করা আবেদনে অভিযোগ করা হয়েছিল যে বিচারপতি চন্দ্রচূড় ১২টি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের রায়কে ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অবমাননা করেছেন এবং যোগ্য মামলাকারীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, বিচারপতি চন্দ্রচূড় তাঁর ছেলের ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কিত একটি মামলা শুনেছেন এবং রাজ্য সরকার সহ উত্তরদাতাদের নোটিস না দিয়েই একতরফা রায় দিয়েছেন।

বর্তমান প্রধান বিচারপতি ললিত উত্তরসূরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দেওয়ায় বিচারপতি চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হওয়ার পথে আর কোনও বাধা থাকল না।

বিদ্রোহী বিধায়কদের শাস্তি দিন খাড়্গে, ঘুরিয়ে গেহলটের ডানা ছাঁটার দাবি শচীনের


```