Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে আর কী বললেন চন্দ্রিমা

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল, বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়।

 সিবিআই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে আর কী বললেন চন্দ্রিমা

চন্দ্রিমা ভট্টাচার্য।

শেষ আপডেট: 10 July 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এক্তিয়ারকে অগ্রাহ্য করে সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন কার্যকলাপ করছে। এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। রাজ্যের ওই আবেদনের যুক্তিগ্রাহ্যতা আছে বলে বুধবার জানিয়েছে শীর্ষ আদালত।

আদালতের ওই রায়কে স্বাগত জানিয়ে বুধবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছিল তা যুক্তরাষ্ট্রিয় কাঠামোর পক্ষে বিপজ্জনক। অবশেষে শীর্ষ আদালতও মেনেছে, যে এ ব্যাপারে রাজ্যের যুক্তিগ্রাহ্যতা রয়েছে।" 

প্রসঙ্গত, গত ২৯ জুন  ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির পক্ষ থেকে কলকাতায় বিচার সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল, বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়।

মুখ্যমন্ত্রী বলেছিলেন,  “আমার কথাটা অন্যভাবে নেবেন না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার স্বনির্বন্ধ অনুরোধ, বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়। যেন খাঁটি থাকে। পুরোপুরি খাঁটি, সৎ এবং পবিত্র।”

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমাও। এদিন সেই প্রসঙ্গ টেনে চন্দ্রিমা বলেন, বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গত কয়েক বছর ধরে লাগাতার সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, কেন্দ্রে ক্ষমতাসীন দল তথা বিজেপি ক্রমাগত বিচারব্যবস্থার উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে।

চন্দ্রিমা বলেন, "ওই অনুষ্ঠানের সেশনে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছে আমরা নতুন আইন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। অবশেষে আদালতও এজেন্সির এক্তিয়ার নিয়ে রাজ্যের অভিযোগকে মান্যতা দিল।"


```