Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনায় কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনা (Mob Lynching) রুখতে পাঁচবছর আগে নতুন আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল সুপ্রিমকোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধ

দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনায় কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত

শেষ আপডেট: 29 July 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনা (Mob Lynching) রুখতে পাঁচবছর আগে নতুন আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল সুপ্রিমকোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আদালতকে জানানো হয়ে, গণপিটুনির ঘটনা বাড়েনি। তাই নতুন আইনেরও প্রয়োজন নেই। এবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গণপিটুনির বিষয়ে কেন্দ্রের পাশাপাশি ৬ রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি জেপি পারদিওয়ালাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চের পক্ষ থেকে এদিন কেন্দ্র এবং ৬ রাজ্যকে গণপিটুনির ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৬ রাজ্য হল- হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, ওড়িশা ও মহারাষ্ট্র।

গত ২৮ জুন বিহারের সারণ জেলায় গরুর মাংস পাচারের সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ ওঠে। ওই ঘটনায় দেশে বাড়তে থাকা গণপিটুনি নিয়ে ‘ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন’ নামে একটি সংগঠনের তরফে মামলায় দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে।

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আদালতকে জানান, অবিলম্বে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ জরুরি। এই বিষয়ে সমাজমাধ্যমে বিভিন্ন প্ররোচনামূলক মন্তব্যও গণপিটুনির প্রবণতা বাড়িয়ে তুলছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই কেন্দ্র এবং সংশ্লিষ্ট ৬ রাজ্যের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি জেপি পারদিওয়ালাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ।

আরও পড়ুন: তাঁকে ধর্ষণ করা হয়েছিল, হত্যার চেষ্টাও, আজ নারী পাচারকারীদের যম সেই ‘সুনীতা কৃষ্ণণ’


```