Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বৈধ, রিজার্ভ বাঙ্কের নিষেধাজ্ঞা নাকচ সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো : বিটকয়েনের মতো ভারচুয়াল মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার সুপ্রিম কোর্ট ওই ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিল। ২০১৮ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি নিয়ে কড়াকড়ি ক

ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বৈধ, রিজার্ভ বাঙ্কের নিষেধাজ্ঞা নাকচ সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 4 March 2020 06:05

দ্য ওয়াল ব্যুরো : বিটকয়েনের মতো ভারচুয়াল মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার সুপ্রিম কোর্ট ওই ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিল। ২০১৮ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি নিয়ে কড়াকড়ি করে। বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিটকয়েন সংক্রান্ত পরিষেবা দিতে নিষেধ করে দেয়। সরকার মনে করত, ভারচুয়াল কারেন্সি বেআইনি। তার হাত থেকে অর্থনীতিকে বাঁচাতেই রিজার্ভ ব্যাঙ্ক ওই নিষেধাজ্ঞা জারি করে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বিটকয়েন। গত অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত যে বিটকয়েন লেনদেন হয়েছে, তার মূল্য ১০ হাজার ডলার। এর পাশাপাশি ব্যাঙ্ক জালিয়াতি ঠেকাতে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম বদলেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক বলে দিয়েছে, এখন থেকে কাউকে ডেবিট বা ক্রেডিট কার্ড দিলে ব্যাঙ্ক প্রথমে সেটিকে শুধু মাত্র দেশের মধ্যে লেনদেনের জন্য কার্যকর রাখবে। গ্রাহক চাইলে পরে সেটিতে আন্তর্জাতিক লেনদেন চালু করে নিতে পারবে। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়ে আরবিআই বলেছে, এখন থেকে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা হলে বা রিইস্যু করা হলে তাতে গ্রাহককে পরিষেবা বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। প্রাথমিক ভাবে কার্ডে শুধু ভারতের মধ্যে এটিএম বা পয়েন্ট অব সেল (পিওএস)-এ ব্যবহারের সুযোগ দিতে হবে। এর পরে গ্রাহকের চাহিদা মতো সেটিতে অনলাইন লেনদেন, ইন্টারন্যাশনাল লেনদেন, কনট্যাক্টলেস লেনদেন পরিষেবা ইচ্ছা মতো বেছে নেওয়ার সুযোগ থাকবে। ইতিমধ্যেই যাদের কাছে ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে তারা যদি কোনও অনলাইন লেনদেন, ইন্টারন্যাশনাল লেনদেন, কনট্যাক্টলেস লেনদেন না করে থাকেন তবে তাদের কার্ডে ওই সব পরিষেবা বন্ধ করে দিতে হবে। তারা চাইলে পরে সেই পরিষেবার সুযোগ নিতে পারেন।

```