Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইল দেখে বিরক্ত সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দেশের তৃতীয় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন পদস্থ আমলা অরুণ গোয়েল (Arun Goel)। সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি মামলায় আজ গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করেছে কেন্দ্রীয় সরকার (Central Governm

অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইল দেখে বিরক্ত সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 24 November 2022 07:22

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দেশের তৃতীয় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন পদস্থ আমলা অরুণ গোয়েল (Arun Goel)। সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি মামলায় আজ গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই ফাইলে চোখ বুলিয়ে বিচারপতি কে এম জোসেফের বেঞ্চের বক্তব্য, বড্ড তাড়াহুড়ো করা হয়েছে অরুণের নিয়োগে। গতকাল সর্বোচ্চ আদালত গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল তলব করেছিল। নির্বাচন কমিশনার পদে নিয়োগ ঘিরে আদালতের এমন রায়ের কোনও নজির নেই বলে ওয়াকিবহাল মহলের খবর।

আজও বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলাটির শুনানি হয়। মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনারদের বাছাই করুক।

এখন প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ দফতর কমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকে। মামলায় দাবি করা হয়েছে, কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হোক। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের কলেজিয়াম সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বাছাই করে। কেন্দ্রীয় সরকার তাঁদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিয়ে থাকে।

এই মামলার শুনানিতে গতকাল আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, মঙ্গলবার আইএএস অফিসার অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে। সাধারণত ওই পদে অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হয়। কিন্তু অরুণ গোয়েল গত সপ্তাহের শেষ কর্মদিবসের দিনেও ভারী শিল্প দফতরের সচিব ছিলেন। তাঁর চাকরির মেয়াদ ছিল এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাঁকে আগাম অবসর দিয়ে নির্বাচন কমিশনার করা হয়েছে। এই সিদ্ধান্তে স্পষ্ট সরকারের কোনও বিশেষ কারণে তাঁর প্রতি আস্থা আছে। কোনও অবসরপ্রাপ্ত অফিসারকেই নিয়োগ করা যেত। সরকার সে পথে হাঁটেনি।

বিচারপতি জোসেফ বলেন, আমরা জানি, আগাম অবসর নিতে হলে অন্তত তিন মাস আগে আবেদন করতে হয়। গোয়েলের ক্ষেত্রে কী হয়েছে আমরা জানতে আগ্রহী। এরপরই বিচারপতি জোসেফ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে বলেন, আগামীকাল ফাইল পেশ করুন আদালতে। অ্যাটর্নি জেনারেল আইনজীবী প্রশান্ত ভূষণের কথায় আপত্তি তুললে বিচারপতি তাঁকে থামিয়ে দিয়ে বলেন, আমরা তো ফাইল দেখতে চেয়েছি। ফাইল দেখলেও জানা যাবে কীভাবে অরুণ গোয়েলকে বাছা হয়েছে। আগাম অবসরেও নিয়ম ভাঙা হয়েছে কি না সেটাও জানা যাবে। আজ আদালতের প্রাথমিক প্রতিক্রিয়া, নজিরবিহীন দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশনার করা হয়েছে এই পদস্থ আমলাকে।

রাহুলের ভারত জোড়োর প্রস্তুতি বৈঠকেও দেখা হল, কথা হল না গেহলট-পাইলটের


```