Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আরও দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, অবসান হল শূন্যপদের

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) আরও দু’জন বিচারপতি (justice) পেল। কেন্দ্রীয় সরকার এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি

আরও দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, অবসান হল শূন্যপদের

শেষ আপডেট: 10 February 2023 06:19

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) আরও দু’জন বিচারপতি (justice) পেল। কেন্দ্রীয় সরকার এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এ মাসের ৬ তারিখ এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেছিল।

এই দুই বিচারপতির নিয়োগ দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এক. দুই বিচারপতি নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্যপদের অবসান হল। দেশের সর্বোচ্চ আদালতে মোট ৩৪ জন বিচারপতি থাকার কথা। দীর্ঘদিন বিচারপতির একাধিক পদ শূন্য ছিল। ফলে বিচারের কাজে বিঘ্ন ঘটছিল। দুই বিচারপতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে সর্বোচ্চ আদালতে বিচারপতির শূন্যপদের অবসান হল।

দ্বিতীয়. এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগে কেন্দ্রীয় সরকার কলেজিয়ামের সুপারিশে দ্রুত ছাড়পত্র দিয়েছে। শুধু এই দুই বিচারপতিই নয়, এমাসেই আরও পাঁচ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। আইনমন্ত্রী কিরেন রিজেজু সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজই টেটের ফল প্রকাশ! কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট


```