Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাশ্মীরে ৩৭০ থাকবে কি থাকবে না? লড়াই এবার সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ (Article 370) কি ফের বহাল করা হবে, নাকি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তেই সায় দেবে আদালত? এই প্রশ্নকে সামনে রেখে মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) সংশ্লিষ্ট মামলার শুনান

কাশ্মীরে ৩৭০ থাকবে কি থাকবে না? লড়াই এবার সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 11 July 2023 05:58

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ (Article 370) কি ফের বহাল করা হবে, নাকি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তেই সায় দেবে আদালত? এই প্রশ্নকে সামনে রেখে মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) সংশ্লিষ্ট মামলার শুনানি শুরু হতে যাচ্ছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার থেকে এই মামলা শুনবেন। জম্মু-কাশ্মীরের প্রথমসারির সব রাজনৈতিক দল এবং একাধিক সামাজিক সংগঠন ও ব্যক্তি ৩৭০ নম্বর অনুচ্ছেদ পুনরায় চালু করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সংবিধানের ওই অনুচ্ছেদটি বাতিল করে দেওয়ায় জম্মু-কাশ্মীরের মানুষ স্বাধিকার হারিয়েছে। সরকারের সিদ্ধান্ত কাশ্মীরের ভারতভূক্তির শর্তের পরিপন্থী।

অন্যদিকে, শুনানি শুরুর কয়েক ঘণ্টা আগে সোমবার রাতে ভারত সরকারের তরফে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে দাবি করা হয়, ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত। এরফলে জম্মু-কাশ্মীরের মানুষের জীবনে গুণগত পরিবর্তন এসেছে। ত্বরান্বিত হয়েছে উন্নয়ন, নিশ্চিত হয়েছে নিরাপত্তা, সুরক্ষা, ফিরেছে সমতা।

প্রসঙ্গত, ২০১৯-এর ৫ অগাস্ট ভারত সরকার সংসদে বিল এলে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে দেয়। ওই অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরের জন্য বিশেষ সুবিধা ও মর্যাদার উল্লেখ ছিল। বিশেষ সুবিধাগুলির অন্যতম ছিল ওই রাজ্যে বহিরাগতরা জমি-সম্পত্তি কিনতে পারতেন না। রাজ্যের নিজস্ব পতাকা, প্রতীক, সঙ্গীত, রেডিও স্টেশন চালু ছিল। চালু ছিল রাজ্যের নিজস্ব কিছু আইনও ছিল। আবার দেশের অনেক আইন জম্মু-কাশ্মীরের বলবৎ হত না। ২০১৯-এর ৫ অগাস্টের পর থেকে পরিস্থিতি বলদে গিয়েছে। দেশের আর পাঁচটা রাজ্যের মতোই জম্মু-কাশ্মীর চালিত হচ্ছে। বিজেপি সরকারের সিদ্ধান্তে অবশ্য চমক ছিল না। বিজেপি দল হিসাবে আত্মপ্রকাশ করার সময়ই ঘোষণা করেছিল তারা সংসদে পূর্ণাঙ্গ ক্ষমতা অর্জন করলে ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে দেবে। তাদের মতে, ওই অনুচ্ছেদ অখণ্ড ভারতের ধারণার পরিপন্থী।

মামলার বিষয় অবশ্য শুধুই ৩৭০ নম্বর অনুচ্ছেদ নয়। এর সঙ্গে আছে ওই রাজ্যকে ভেঙে কেন্দ্র শাসিত রাজ্যে পরিণত করা নিয়ে আপত্তি। কেন্দ্রীয় সরকার জন্মু-কাশ্মীরকে দু-টুকরো করে লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করেছে। অন্যদিকে, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। বিশেষ মর্যাদা প্রত্যাহারের আগেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে আছে। রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির দাবি অবিলম্বে সেখানে বিধানসভা ভোট করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের দিনই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাউন, কাজ করছে না


```