Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রাজীব কুমারের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল তারা আর কোনও রক্ষাকবচ দেবে না তাঁকে। আগাম জামিন পেতে হলে রাজীব কুমার নিম্ন আদালতেই আবেদন করতে পারবে

রাজীব কুমারের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 23 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল তারা আর কোনও রক্ষাকবচ দেবে না তাঁকে। আগাম জামিন পেতে হলে রাজীব কুমার নিম্ন আদালতেই আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্ট আর আগে গত ১৭ মে তার রায়ে জানিয়েছিল, সে দিনের পর থেকে আরও সাত দিন রক্ষাকবচ পাবেন রাজীব। অর্থাৎ এই সাত দিনের মধ্যে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হচ্ছে আজ ২৪ মে। সর্বোচ্চ আদালতের এদিনের সিদ্ধান্তের পর রাজীবের সংকট যে আরও তীব্র হল সংশয় নেই। কারণ, আজ রাত ১২ টার মধ্যে আগাম জামিন না পেলে, তার পর যে কোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে সিবিআই। এমনকী গ্রেফতারও করতে পারে রাজীব কুমারকে। রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবারই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের কাছে একবার আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার। কিন্তু সে দিনও তা খারিজ করে দেন তাঁরা। পরে তিনি নতুন করে আবার আবেদন। এ দিন সেই মামলার শুনানিতে বিচারপতি অরুণ মিশ্র রাজীব কুমারের আইনজীবীকে বলেন, আপনারা এখানে কেন সময় নষ্ট করছেন। তিন সদস্যের বেঞ্চ যখন আবেদন খারিজ করে দিয়েছে, তখন নতুন করে কেন আবেদন করলেন? জবাবে রাজীব কুমারের আইনজীবী বলেন, কারণ পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্মবিরতি চলছে। নিম্ন আদালতে সেই কারণে আবেদন জানানো যাচ্ছে না। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কী চলছে আমি জানি। রাজীব কুমার একজন সিনিয়র আইপিএস অফিসার। তরুণ আইনজীবীদের থেকে তিনি নিশ্চয়ই আইনটা ভাল বোঝেন। আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন তো কী হয়েছে, রাজীব কুমার নিজে (ইন পার্সন) কেন আদালতে গিয়ে সওয়াল করছেন না? শুধু তা নয়, বিচারপতি বলেন, এর পরেও জোরাজুরি করলে আরও কঠোর মন্তব্যও কিন্তু করতে পারি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আজ আবেদন জানাতে পারেন রাজীব কুমার। কারণ, আজকের পর আগাম জামিনের আবেদন করার সুযোগও হয়তো আইনত তাঁর থাকবে না।

```