Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যা মামলার শুনানি শেষ এ সপ্তাহেই, আগাম সতর্কতা জেলা প্রশাসনে

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিবাদ সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে হবে ১৭ অক্টোবরের মধ্যে, দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।  তার পরেই ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অযোধ্যা মামলার শুনানি শেষ এ সপ্তাহেই, আগাম সতর্কতা জেলা প্রশাসনে

শেষ আপডেট: 14 October 2019 07:09

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিবাদ সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে হবে ১৭ অক্টোবরের মধ্যে, দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।  তার পরেই ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  এর ফলে ১০ ডিসেম্বর পর্যন্ত কোনওরকম জমায়েত করা চলবে না।  ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত সৌধ ভাঙার বর্ষপূর্তি। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার সাম্প্রতিক নথি পোস্ট করে নিজের টুইট অ্যাকাউন্টে অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা জানিয়েছেন, কেন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। https://twitter.com/anujias09/status/1183411913272639488 ১৪৪ ধারা জারির পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে বিনা অনুমতিতে চালকবিহীন কোনও উড়ান (ড্রোন) জেলায় প্রবেশ করতে পারবে না। কোনওরকম শব্দবাজি তৈরি ও বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অর্থাৎ দীপাবলিতেও চলবে না শব্দবাজির ব্যবহার।  একটি মত হল, দীপাবলিতেই অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র। তাই এই দিনের বিশেষ তাৎপর্য আছে অযোধ্যায়। এক সপ্তাহ পুজাবকাশের পরে আদালত খুলেছে সোমবার।  ১৭ নভেম্বর প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ।  সম্ভবত তার আগেই এই মামলার নিষ্পত্তি তিনি চাইছেন।  প্রধান বিচারপতি ছাড়াও এই সাংবিধানিক বেঞ্চে আছেন বিচারপতি এসএ ববড়ে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির।  ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে।  তারই শুনানি চলছে সাংবিধানিক বেঞ্চে। অযোধ্যার বিতর্কিত যে সৌধ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উন্মত্ত আক্রমণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে। ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রস্তাব ফিরিয়েছে রামলালা বিরাজমান।  এ ব্যাপারে সৌজন্য দেখাতে রাজি নয় মুসলিম পার্সোনাল ল বোর্ডও।

আরও পডুন: ‘সৌজন্যবশত’ অযোধ্যার জমি ছেড়ে দেওয়ার আবেদন মুসলিম বুদ্ধিজীবীদের, উড়িয়ে দিল ল বোর্ড

দীর্ঘদিন ধরেই বিজেপির অ্যাজেন্ডায় রয়েছে অযোধ্যার ওই জমিতেই মন্দির তৈরি করা।  এ বছর লোকসভা ভোটের আগে কয়েকজন নেতা হুঙ্কারও দিয়েছিলেন “মন্দির ওঁহি বনায়েঙ্গে” বলে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```