Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আয়ুর্বেদ, হোমিওপ্যাথিতে কি সার্জারি সম্ভব? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দু বছর ধরে বিতর্ক চলছিল। অবশেষে মামলা হল সুপ্রিম কোর্টে (Supreme court)। মামলাকারীর প্রশ্ন, আয়ুর্বেদ (ayurveda), হোমিওপ্যাথি (homeopathy), ইউনানি (unani) চিকিৎসায় কি সার্জারি (surgery) করা সম্ভব? এই প্রশ্ন গ্রহণ করে সুপ

আয়ুর্বেদ, হোমিওপ্যাথিতে কি সার্জারি সম্ভব? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 21 September 2022 03:59

দ্য ওয়াল ব্যুরো: দু বছর ধরে বিতর্ক চলছিল। অবশেষে মামলা হল সুপ্রিম কোর্টে (Supreme court)। মামলাকারীর প্রশ্ন, আয়ুর্বেদ (ayurveda), হোমিওপ্যাথি (homeopathy), ইউনানি (unani) চিকিৎসায় কি সার্জারি (surgery) করা সম্ভব? এই প্রশ্ন গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে।

২০২০ সালে কেন্দ্রীয় সরকার বিকল্প চিকিৎসা পদ্ধতিতে ৫৮ ধরনের সার্জারির অনুমতি দিয়েছে। বিকল্প চিকিৎসার মধ্যে পড়ে আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, নাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি।

বিচারপতি হিমাংশু গুপ্তা ও শুধাংশু ধুলিয়ার বেঞ্চের কাছে মামলাকারীর তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ সংবিধানের মূল ভাবনা অর্থাৎ বাঁচার অধিকারের পরিপন্থী। মডার্ন মেডিসিন রোগীকে জীবন রক্ষার যে নিশ্চয়তা দেয়, বিকল্প চিকিৎসায় তা সম্ভব নয়। অথচ চিকিৎসা শাস্ত্রের মূল উদ্দেশ্য, মানুষের জীবন রক্ষা।

কেন্দ্রীয় সরকার বিকল্প চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের অ্যালোপ্যথি ওষুধ দেওয়ার অধিকার দিয়েছে। এই বিষয়েও গুরুতর আপত্তি তুলেছেন মামলাকারী।

দুই বিচারপতির বেঞ্চ মঙ্গলবার বলে, প্রশ্নগুলি মৌলিক। নাগরিকদের জীবন রক্ষার প্রশ্নকে সামনে রেখে এগুলির সদুত্তর পাওয়া জরুরি।

সরকারি নিয়োগে ফিরছে আর এক এসএসসি, আজ বিল বিধানসভায়


```