Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্পিড নয় স্পিরিটেও টেক্কা দিলেন 'সুপার ওম্যান'

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সেহর। জেলাশাসকের অফিসের বাইরে বসে রয়েছেন এক মহিলা। সামনে রয়েছে আদ্যিকালের এক ঢাউশ টাইপ মেশিন। ঝড়ের গতিতে সেই মেশিনে মন দিয়ে টাইপ করে চলেছেন ওই মহিলা। পরনে সাধারণ একটা শাড়ি। শীর্ণ হাতে খানকতক চুড়ি। চুলের পাক দেখ

স্পিড নয় স্পিরিটেও টেক্কা দিলেন 'সুপার ওম্যান'

শেষ আপডেট: 13 June 2018 13:29

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সেহর। জেলাশাসকের অফিসের বাইরে বসে রয়েছেন এক মহিলা। সামনে রয়েছে আদ্যিকালের এক ঢাউশ টাইপ মেশিন। ঝড়ের গতিতে সেই মেশিনে মন দিয়ে টাইপ করে চলেছেন ওই মহিলা। পরনে সাধারণ একটা শাড়ি। শীর্ণ হাতে খানকতক চুড়ি। চুলের পাক দেখেই বোঝা যাচ্ছে বয়স অন্তত ষাটের কোঠা তো ছুঁয়েইছে। তবে বর্ণনায় যাঁকে নিতান্তই ছাপোষা মনে হচ্ছে তাঁর ওই শীর্ণ হাতেই রয়েছে জাদু। ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোনের যুগে টাইপরাইটারে রীতিমতো ঝড় তোলেন তিনি। জেলাশাসকের অফিসে আসা মানুষজনের দরকারি ডকুমেন্ট টাইপ করে দেন হাসি মুখে। সম্প্রতি বীরেন্দ্র শেওয়াগের টুইটে সামনে এসেছে এই মহিলার একটি ভিডিও। মধ্যপ্রদেশের এই মহিলার ভিডিও শেয়ার করে বীরু লিখেছেন, শুধু স্পিড নয় স্পিরিটেও এ যুগের যুব সম্প্রদায়কে টেক্কা দিয়েছেন এই সুপার ওম্যান। দেখুন ভিডিও https://twitter.com/virendersehwag/status/1006480491061493761  

```