Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Super Numeric Post: আদালত রাজ্যের কৈফিয়ত চাইতেই আইনজীবী বিকাশের চেম্বার ঘেরাওয়ে শিক্ষকরা

সুপার নিউমোরিক পোস্ট (Super Numeric Post) নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Super Numeric Post: আদালত রাজ্যের কৈফিয়ত চাইতেই আইনজীবী বিকাশের চেম্বার ঘেরাওয়ে শিক্ষকরা

বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শেষ আপডেট: 25 April 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: সুপার নিউমোরিক পোস্ট (Super Numeric Post) নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর তারপরই এই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার একাংশ শিক্ষক।

যার জেরে এদিন বিকেল থেকে হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও।

সূত্রের খবর, রাজ্যের তৈরি সুপার নিউমোরিক পোস্টের দৌলতেই এরা চাকরি পেয়েছিলেন। তাঁদের অভিযোগ, "বিকাশবাবুর মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন।" এরই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচি।

বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। বিকাশবাবুর চেম্বারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। যদিও এ ব্যাপারে বিকাশবাবুর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

এদিনই বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন, সুপার নিউমোরিক পোস্ট কেন তৈরি হয়েছে তা লিখিত আকারে জানাতে হবে আদালতকে। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি। তারপরই নতুন করে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে সুপার নিউমোরিক পোস্টের দৌলতে চাকরিপাওয়া শিক্ষকদের মধ্যে। 

এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বারের সামনে 'চোর', 'চোর' স্লোগানও দিতে থাকেন তাঁরা। সূত্রের খবর, বিকাশবাবু চেম্বার নেই। 

শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলায় এদিন রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চেযেছে। এদিন মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত, সেটা কাদের জন্য? মৌখিক নয়, লিখিতভাবে রাজ্যকে কারণ জানাতে বলেছে আদালত। 


```